এক্সপ্লোর

WB Municipal Elections: 'সিপিআইএম সব জায়গায় কিন্তু আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে', সবুজ-ঝড়ের মাঝেই মন্তব্য অনুব্রতর

WB Municipal Election Results 2022: অনুব্রত মণ্ডল বলেন, " রাজনীতি একটা সংগঠন। তবুও তো সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। ওঁরা উনিশে যে ভুল করেছিল, সেটা সংশোধন করেছে।"

মনোজ বন্দ্যোপাধ্যায় ও আবীর ইসলাম, বীরভূম: রাজ্যজুড়ে সবুজ ঝড়। ১০৮ পুরসভার মধ্যে এখনও পর্যন্ত  ১০২টি পুরসভাতে জয়লাভ করেছে তৃণমূল। ১টি পুরসভা দখল করেছে সিপিআইএম। এই আবহে বামেদের নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল আলাদা সুর। 

এদিন তিনি বলেন, "বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল। মানুষ সেই মিথ্যা কথার জবাব দিয়েছে। ২০২৩ এ পঞ্চায়েত ভোট। কেউ বিডিও অফিস ঘিরবে না, যে যার ইচ্ছে নমিনেশন ফাইল করুন। তাও প্রত্যেক পঞ্চায়েত অফিসে জয়জয়কার হবে তৃণমূলের। কারণ এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আছেন সবসময়ই। 

এদিকে বীরভূমে একটি আসনে জয়লাভ করেছে সিপিআইএম, তবে রাজ্যজুড়ে বিজেপির ফলাফল আশাব্যঞ্জক নয়। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "বামেরা ফাইল করতে পেরেছে নমিনেশন, কংগ্রেস ফাইল করতে পেরেছে। বিজেপি কেন পারছে না? বিজেপির কোনও লোক নেই, সংগঠন নেই। ক'টা পাতাখোর, নেশাখোর লোকেদের দিয়ে ভোট হয়না। রাজনীতি একটা সংগঠন। তবুও তো সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। ওঁরা উনিশে যে ভুল করেছিল, সেটা সংশোধন করেছে। আবার কিন্তু ভোট পাচ্ছে। আমার এখানেও ভোট পেয়েছে। সিপিআইএম সবজায়গায় কিন্তু আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে। কারণ একটা সংগঠন আছে। সিপিআইএম দলটা নরেন্দ্র মোদির মত মিথ্যেবাদী দল নয়।"                        

কংগ্রেসের আসন কমা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি বলেন, "মুর্শিদাবাদে ২৮টি আসনের মধ্যে ২৫টি পেয়েছে তৃণমূল। ওঁরা যেটা পেয়েছে সেটাকে পাওয়া বলে না কি? যে অধীরের দুর্দান্ত দাপট কোথায় পারল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ সাড়া দিয়েছে।" 

প্রসঙ্গত, বিরোধীশূন্য অনুব্রত মণ্ডলের গড়। বীরভূমে ৫টি পুরসভায় ৯৩টি আসনে একমাত্র রামপুরহাটে ১টি ওয়ার্ডে জয়ী সিপিএম।বাকি ৯২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ২৬৭। পরাজিত তৃণমূল প্রার্থী আবদুল মালিক। বর্তমানে জেল হেফাজতে বাম প্রার্থী। আজ ভোটের ফল ঘোষণার দিন জামিনে ছাড়া পাবেন তিনি। ভোটের দিন ইভিএম ভাঙচুরের অভিযোগে বাম প্রার্থীকে গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget