এক্সপ্লোর

Birbhum Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, আজ কি ভিজবে বীরভূম ?

ভারী বৃষ্টি না হলেও রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে।

বীরভূম:  উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায়। দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এর প্রভাব। ঘুর্নাবর্ত রয়েছে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর থেকে ওড়িশা উপকূলের নিম্নচাপের এর উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ভারী বৃষ্টি না হলেও রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদ-বৃষ্টির খেলা চলতেই থাকবে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২  ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৭৯ শতাংশ। 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ৫:০৪

সূর্যাস্ত (Sunset) - বিকেল ৬:২৭

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): হাওয়া অফিস জানিয়েছে, দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে।                      

সেরা শিরোনাম

Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Taratala Building collapses : তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?
তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?
'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Taratala Building collapses : তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?
তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?
'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?
Lionel Messi: জন্মদিনেও ছুটি নেই, ৩৯-এ পা দেওয়ার দিনেই জিমে কড়া কসরত লিওনেল মেসির, ভাইরাল ভিডিও
জন্মদিনেও ছুটি নেই, ৩৯-এ পা দেওয়ার দিনেই জিমে কড়া কসরত লিওনেল মেসির, ভাইরাল ভিডিও
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
Embed widget