এক্সপ্লোর

Bird Flu: অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু নিয়ে দুশ্চিন্তা, প্রভাব পড়বে এরাজ্যে?

West Bengal News: বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অন্ধ্রপ্রদেশে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এই আবহে প্রশ্ন উঠছে সেই প্রভাব এই রাজ্য়ে এসে পড়বে না তো? 

প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? 

বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। একাধিক পদক্ষেপ নিয়েছে তেলঙ্গানা সরকারও। এরাজ্য়ে ডিম আমদানি করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে। তাই সতর্ক কর্তৃপক্ষ। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি জানাচ্ছেন, "ডিমে ক্ষেত্রে আমরা সতর্কতা রাখছি। নভেম্বর মাস থেকে কন্টামিনেশন,সতর্কতা নিয়েছে।''

বর্তমানে বার্ড ফ্লু চিন্তা বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। National Institute of High Security Animal Diseases-এর দাবি এই জেলায় লক্ষাধিক মুরগি মারা গিয়েছে বার্ড ফ্লুর কারণে। ওই এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি প্রসানথি। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সংক্রমণ রুখতে জেলার একাংশে ৩ মাস ধরে বন্ধ রাখা রয়েছে পোলট্রি। পরিযায়ী পাখিদের মাধ্য়মে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্য়াল ক্য়াম্প। মানবদেহে এই সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা দেখতে তৈরি ৬৫টি টিম। বার্ড ফ্লু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে তেলঙ্গানা সরকারও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানায় তৈরি করা হয়েছে ২৪ টি চেক পোস্ট। সমস্ত জেলাশাসককে সজাগ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

অন্যদিকে মহারাষ্ট্রের ৬টি জেলাতেও পৃথক পৃথক জায়গায় পোলট্রিতে বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে। ওই সব এলাকার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় সব ডিম নষ্ট করে ফেলতে বলা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৭ হাজারের বেশি কালিং হয়েছে মহারাষ্ট্রে। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু-র বাড়বাড়ন্তের জেরে প্রতিবেশী রাজ্য তেলঙ্গানায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।  অন্ধ্রপ্রদেশ থেকে আসা সব পোলট্রি ট্রাক আটকে দেওয়া হচ্ছে তেলঙ্গনায়। দুই রাজ্যের সীমানায় ২৪টি চেকপোস্ট বসানো হয়েছে। 

আরও পড়ুন: Newtown Case Update: নিউটাউনে ৬টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত, বসল সিসি ক্যামেরা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget