এক্সপ্লোর

Newtown Fire: 'বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড, আগুন নিয়ে খেলছেন মমতা', পোস্ট অমিত মালব্যর

বিজেপি নেতার দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে। এই গাফিলতি ঢাকতে এবং ভোটার তালিকায় তাদের নাম আবার যোগ করতে, পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে তৃণমূল

কলকাতা: বুধবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল নিউটাউনের ঘুনি বস্তির বেশিরভাগ অংশ। শীতের রাতে গৃহহীন হয়ে পড়লেন কয়েকশো মানুষ। অনেকেই আবার দাবি করেছেন, এইসব ঝুপড়িতে বসবাসকারী বহু বাসিন্দাই ছিলেন বাংলাদেশি। পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল-কংগ্রেস। নিউটাউনের কাছে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। 

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, নির্বাচন কমিশনের (ECI) অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বিরুদ্ধে জারি করা নোটিসের শুনানি শুরুর ঠিক কয়েক দিন আগে, নিউটাউনের ইকোপার্কের কাছে ঘুনি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এটি একপ্রকার 'ওপেন সিক্রেট' যে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ ঘুনি ঝুপড়িতে বসবাস করছিলেন, যেখানে এই ভয়াবহ আগুন লেগেছে। 

বিজেপি নেতার দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে। এই গাফিলতি ঢাকতে এবং ভোটার তালিকায় তাদের নাম আবার যোগ করতে, পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের আসল উদ্দেশ্য ছিল যাতে পরবর্তীকালে, এই ঝুপড়ির বাসিন্দারা আগুনে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার আইডি কার্ড হারিয়েছে বলে দাবি করতে পারেন। এবং নতুন করে নথি ইস্যু এবং এর মাধ্যমে ভুয়োভাবে নাগরিকত্ব সংক্রান্ত পরিচয়পত্র তৈরি করা তাদের পক্ষে সম্ভব হয়।                             

পাল্টা তৃণমূলের প্রশ্ন, আগুনের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কী সম্পর্ক? অমিত মালব্য কেন নাক গলাচ্ছেন এই বিষয়ে? তাহলে কি নির্বাচন কমিশনের ওপরে বিজেপির ভরসা নেই? 

ভয়াবহ আগুন, পুড়ে খাক বিস্তীর্ণ এলাকার বহু ঝুপড়ি। চোখের নিমেষে আগুন ছড়াল এক ঘর থেকে আরেক ঘরে। বুধবার সন্ধেয় জ্বলেপুড়ে শেষ হয়ে গেল নিউটাউনের ঘুনি বস্তি। কেউ কাগজ কুড়োন, কেউ ভ্যান চালক, কেউ পরিচারিকার কাজ করে সংসার চালান। কয়েকঘণ্টার মধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল দিন আনি, দিন খাই এই মানুষগুলোর। সেই সঙ্গে এই ঝুপড়ি এলাকার বাসিন্দাদের মুখেই শোনা গেল চাঞ্চল্যকর অভিযোগ! তাঁদের দাবি, এখানে বসবাসকারী অনেকেই ছিলেন বাংলাদেশি।  গরিব মানুষগুলোর সর্বস্ব ছিল এই ঝুপড়ি। মাথার উপরের ছাদের সঙ্গে ছাই হয়ে গেছে পরনের কাপড়, প্রয়োজনীয় নথি, টাকা পয়সাও। শীতের রাতে ঘুনি বস্তি জুড়ে শুধুই হাহাকার।  

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget