এক্সপ্লোর

Nadia News: ডিওয়াইএফআই-র বিক্ষোভে আটকে বিজেপি নেতাদের গাড়ি, দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চাকদা

Clash At Chakdaha:বিজেপি-বাম সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার চাকদা। করুণাময়ী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল ডিওয়াইএফআই। তার মধ্যে বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ায় বচসা। সেখান থেকেই দু-পক্ষের হাতাহাতি।

সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপি(BJP)-বাম(Left) সংঘর্ষে (clash) রণক্ষেত্র নদিয়ার (nadia) চাকদা (chakdaha)। করুণাময়ী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল ডিওয়াইএফআই (DYFI)। তার মধ্যে বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ায় বচসা। সেখান থেকেই দু-পক্ষের হাতাহাতি। বিজেপি নেতা রাহুল সিন্হার (rahul sinha) গাড়ি (car) ভাঙচুরের (glass) অভিযোগও উঠল ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে।

যা ঘটল...
সল্টলেকের করুণাময়ীতে যা হয়েছে, তার প্রতিবাদে চাকদায় অবরোধ কর্মসূচি করছিলেন এলাকার ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা। অন্য দিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী চাকদার চৌরাস্তা সংলগ্ন একটি লজে বিজয়া সম্মিলনী চলছিল বিজেপির। সেই সম্মিলনীতে অংশ নিতে এসেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, দলীয় নেতা রাহুল সিনহা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বদের অনেকেই। অভিযোগ,ডিওয়াইএফআই-র অবরোধ কর্মসূচিতে আটকে পড়ে বিজেপি সাংসদ-বিধায়কদের গাড়িগুলি। এই নিয়েই গণ্ডগোল। দাবি ওঠে, এই গাড়িগুলিকে আগে ছেড়ে দিতে হবে। স্থানীয় বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পর ধস্তাধস্তি থেকে মারামারি পর্যন্ত পৌঁছে যায় পরিস্থিতি। শেষমেশ ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। আপাতত পরিস্থিতি সামলানো গিয়েছে। তবে ঘটনায় রাহুল সিনহার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

কী বললেন রাহুল সিনহা?
'চাকদায় যেখানে আমাদের বিজয়া সম্মিলনী ছিল সেখানে আমি আসছি শুনে তৃণমূল কংগ্রেস, তাদের দোসর সিপিএমকে দিয়ে ওখানে পথ অবরোধ করে। আমার গাড়ি পৌঁছনো মাত্র একটি ছেলে লাঠি দিয়ে মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়', বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন, যেখানে তাঁর কর্মসূচির কথা আগে থেকে জানানো রয়েছে সেখানে এমন সময়ে পুলিশ কোথায়? শান্তিরক্ষী বাহিনীই বা কোথায়? সব মিলিয়ে তেতে ওঠে চাকদার পরিস্থিতি। তবে পুলিশ গিয়ে পৌঁছলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত, করুণাময়ীতে টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের যে ভাবে পুলিশ প্রশাসন সরিয়ে দিয়েছে তার প্রতিবাদে গত কাল বামেদের পাশাপাশি পথে নেমেছিল বিজেপি ও কংগ্রেসও। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তুলতে বলপ্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। গভীর রাতে আন্দোলন ভেঙে দেয় পুলিশ, ফের অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী। ৮৪ ঘণ্টার আন্দোলন ১৫ মিনিটে তুলে দেয় পুলিশ। 

আরও পড়ুন:৮ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, নাম জড়াল তৃণমূল নেতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget