এক্সপ্লোর

Anupam Hazra: 'ব্যক্তিত্বহীন, দো আঁশলা লোক,' রাজ্য সভাপতি সুকান্তকে আক্রমণ অনুপমের

এ দিন তিনি বলেন, ‘এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক।

কলকাতা: ব্যক্তিত্বহীন বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণে অনুপম হাজরা। ‘দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল। রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন’। বৃহস্পতিবার এই সুরেই সরাসরি সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার আক্রমণ করলেন অনুপম হাজরা। বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ডাক না পাওয়ার পরে বিস্ফোরক অনুপম।

এ দিন তিনি বলেন, ‘এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। বাইরে থেকে লোক না এনে উচিত ছিল আমাকে জানানোর। নিজে বিরাট কিছু না করতে পারলে কেন অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী? অনুপমের প্রশ্ন, ‘বাঙালি কাঁকড়ার জাত হয়ে আর কতদিন থাকবে? সংগঠনের কেউ উপরে উঠলে, টেনে নামাবো, এরকম চললেই ৭৭-এই আটকে যাবে। ‘অনেকে গুড বয় সাজে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না।’

এর আগে বোলপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মিছিলের দিনেই আক্রমণ করেন খোদ বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির 'ইস্যু' কাজে লাগাতে না পারার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অনুপম হাজরা বলেন, ‘বীরভূমে জমি তৈরি, ইস্যু ঘিরে ফসল ফলানোর সেরা সময়। তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন? কোনও পদাধিকারীর দেখা পেলাম না। কিন্তু পদে নেই এমন বহু মানুষ দেখা করলেন, ইস্যুটি নিয়ে কথা বললেন। আন্দোলনে নামতেও তৈরি জানাতে পিছপা হলেন না।’

পাশাপাশি দলের মধ্যেই ‘বিভীষণ’ থাকার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। তাঁর অভিযোগ, ‘বীরভূমে যারা পদে, তাদের মধ্যে অনুব্রত নিয়ে উৎসাহ নেই। বীরভূমে ঘরের শত্রু বিভীষণ থাকলে, খুঁজে বের করে ফাঁস করব। কারণ নিজের মাটিতে কোনও বাঁদরামো বরদাস্ত করব না। অনুব্রত মণ্ডলের মত অত্যাচারী নেতা গ্রেফতার হয়েছে। সেটা ইস্যু করে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জমি তৈরি, এখন যদি মাঠে না নামেন, তাহলে আর কবে নামবেন।’

যার পরই অভিযোগের সুর চড়িয়ে অনুপম হাজরার সংযোজন, 'খবর পাচ্ছি তৃণমূলের পয়সায় নাকি দু-একজন নেতার সংসার চলে। যদি এমনটা হয়ে থাকে' তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার সাধ্যমতো তাঁর যাবতীয় তথ্য সামনে আনব।' 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget