এক্সপ্লোর

Arjun Singh: আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ, অভিষেকের অফিসে যোগদান খবর সূত্রের

Arjun Singh: এদিকে, দলবদলের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অর্জুন সিংহর। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন'।

আশাবুল হোসেন, কলকাতা: আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ (Arjun Singh)। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক, খবর সূত্রের। 

এদিকে, দলবদলের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অর্জুন সিংহর। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন'। ফের শায়েরি পোস্ট বিজেপি সাংসদ অর্জুন সিংহর। ‘যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো’, গতকাল পোস্ট করেছিলেন অর্জুন সিংহ।                                                        

শুনা হ্যায় আজ সমন্দর কো খুদ পে গুমান আয়া হ্যায়।  উধর হি লে চলো কসতি, যাঁহা তুফান আয়া হ্যায়।  ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর এই শায়েরি ঘিরে নতুন করে জল্পনা। তিনি যা লিখেছেন তার আর্থ - শুনেছি, সমুদ্র আজ নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা। সাগর বলতে কী বুঝিয়েছেন? ঝড় বলতেই বা কী বোঝাতে চাইছেন? বিজেপি সাংসদের দলবদলের জল্পনার মধ্যেই নতুন ইন্ধন জুগিয়েছে এই শায়েরি। 

আরও পড়ুন, কমল পেট্রোল-ডিজেলের দাম! কেন্দ্রীয় ঘোষণার পরই সিদ্ধান্ত দুই রাজ্যের বাম-কংগ্রেস সরকারের

এদিকে এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সবাইকে তো আর মুখ্যমন্ত্রী করতে পারব না। সংখ্যা থাকলে হয়তো সেটাও করে দেওয়া যেত। অর্জুন সিংহের ফের ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষের সুরে এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।                                                         

পাশাপাশি অর্জুনকে দলে ফেরানো হবে কি না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। তবে অর্জুন ফিরে এলে যেন আর দল বদল না করে। অর্জুন সিংহের দলবদলের জল্পনার মধ্যে মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget