এক্সপ্লোর

BJP Bangla Bandh : ‘অনুরোধ করব বেলা ১২টায় বনধ তুলে নিতে’ , নন্দীগ্রামে ঘোষণা শুভেন্দু অধিকারীর

BJP Bangla Bandh

নন্দীগ্রাম : পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ  বিজেপির।   রাজ্যের বিভিন্ন জেলাতেই বনধের আঁচ পড়েছে কম বেশি। স্বাভাবিক জনজীবন রুখতে কোথাও রেল লাইন আটকেছে বিজেপি, কোথাও পথে বসেছে তারা। এরই মধ্যে বিধানসভার বিরোধী দলনেতার গলায় ভিন্ন সুর। 

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টেঙ্গুয়াতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা।  টোটো চালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।  নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে সমস্ত বাস, ট্রেকার বন্ধ রয়েছে।  টেঙ্গুয়াতেই সরকারি বাসকে বাধা দেন বনধ সমর্থকরা। পুলিশ তাঁদের সরাতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি।  এই নিয়ে উত্তেজনা ছড়ায়। নন্দীগাম -চণ্ডীপুর রাজ্য সড়ক এরপর অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা।   

এরই মধ্যে নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু অধিকারী বললেন, ‘হঠাত্‍ করে ডাকা বন্‍‍ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিীদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন’। 


যদিও এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও, বনধ তুলে নেওয়ার কোনও ঘোষণা বিজেপির তরফ থেকে করা হয়নি। বেলা সাড়ে ১২ টার পরও বিটি রোডে বিজেপি কর্মীদের পথ অবরোধকে ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। টবিন রোডের মুখে পথ অবরোধ করার চেষ্টা করেন বিজেপির কর্মী- সমর্থকরা।  পুলিশ তাঁদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয় অবরোধকারীদের।

হাওড়া থেকে হুগলি, বনধে বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছে বিজেপি। তবে উত্তরবঙ্গে শিলিগুড়িতে বিজেপির পথ অবরোধ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হল পরিস্থিতি।  শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দলীয় নেতা কর্মীদের নিয়ে সফদর হাসমি চকে বসে পড়েন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।  গ্রেফতার করা হয় শঙ্কর ঘোষ ও মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে।  এরপর তাঁদের শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হলে বিজেপি নেতা কর্মীরা থানার মধ্যে বসেই ধন ধান্যে পুষ্পে ভরা গান গাইতে শুরু করেন। তালি দিয়ে সঙ্গত করেন বিধায়ক আনন্দময় বর্মন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget