এক্সপ্লোর

Suvendu Adhikari: আজ মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও

BJP Dharna Mancha: আজ শহরে মেগা ইভেন্ট। মমতার পাল্টা সভা বিরোধীদের। মমতার ধর্নায় দিনই রাজ্যের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি।

কলকাতা: আজ শহরে মেগা ইভেন্ট। মমতার পাল্টা সভা বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় দিনই রাজ্যের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। ৪০ ফুটের মঞ্চ। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। 

কলকাতায় একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি

প্রসঙ্গত, বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন থেকেই ফুটছে বঙ্গ রাজনীতি।

একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী

অপরদিকে, ধর্না শুরুর আগের দিন  সিঙ্গুর থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। গ্যাসের দামবৃদ্ধি থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই-ইডির অতি সক্রিয়তা নিয়েও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়ায় বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' কিছু বললেই ইডি-সিবিআইকে পাঠিয়ে দাও। মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানায় যে বলেছে বাড়ির মহিলাদের এখানে ওখানে ডাকা যাবে না। ' 

আরও পড়ুন, আজ অভিষেকের সভার ১০০ মিটার দূরে DA-ধর্নামঞ্চ

১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পড়ুয়াদের স্কলারশিপ-সহ একাধিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করে আসছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও, কোনও সুরাহা হয়নি। মঙ্গলবার GST ইস্যুতেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসার আগে, তুঙ্গে উঠেছে  রাজনৈতিক চাপানউতোর।

শুভেন্দুর নিশানায় মমতা

অপরদিকে, ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi) নিয়ে মমতা পক্ষপাতমূলক আচরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের কাছে তালিকা পাঠান না। তাতেই বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। শুধু তাই নয়, ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতিও হয়েছে বলে দাবি শুভেন্দুর।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget