এক্সপ্লোর

Ramnavami Update: প্রত্য়েক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত, কোমর বেঁধে নামছে বিজেপি

BJP Ramanavami Celebration: ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। রাজ্য়জোড়া কর্মসূচি থেকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বাদ যাচ্ছে না কিছুই।

কলকাতা: ৬ এপ্রিল রামনবমীর দিনেই বিজেপির প্রতিষ্ঠা দিবস। সূত্রের খবর, প্রত্য়েক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP Ramanavami Celebration)। পাশাপাশি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, ওইদিন এক কোটি হিন্দু পথে নামবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলছে - উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি।

রামনবমী পালনের সিদ্ধান্ত: ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। রাজ্য়জোড়া কর্মসূচি থেকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বাদ যাচ্ছে না কিছুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, "এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতার বুদ্ধিতে যদি পড়েন, খেসারত আপনাকে দিতে হবে।''

সূত্রের খবর, দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বড় আকারে রামনবমী পালন করবে বিজেপি।bঅন্যান্য বছর বিভিন্ন সংগঠন রামনবমী পালনের আয়োজন করে থাকলেও, এবার তা আয়োজন করার দায়িত্ব দলকেই নিতে হবে। শুভেন্দু অধিকারী বলেন, "গতবার ৫০ লাখ হিন্দু নেমেছিল। এক হাজার মিছিল হয়েছিল। এবার দু'হাজার মিছিল হবে, ১ কোটি হিনদু রাস্তায় থাকবে। ১ কোটি হিন্দু। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির দরকার নেই। হিন্দু তার উৎসব পালন করবে। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব।'' তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন, আমরা কোনও অবস্থাতেই সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, রোটি কাপড়া মাকান।''

বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর তার আগে শুভেনদু অধিকারীর গলায় যখন হিন্দু-হিন্দু সুর, তখন সেই হিন্দু আবেগকে সামনে রেখেই তাঁর দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছে তৃণমূল। বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' প্রচারের পাল্টা এবার হোর্ডিং ও ফ্লেক্সে তৃণমূল বিদ্রুপের আকারে বলল, হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকা, এমন একাধিক হোর্ডিং ও ফ্লেক্স পড়েছে। তৃণমূলের আইটি সেলের কটাক্ষ, হিন্দুদের ভাই সাজার নাটক করে হিন্দুদেরই সর্বনাশ করে বিজেপি। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, সংগঠনের তরফে কলকাতার পাশাপাশি জেলাতেও এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ
মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ
Annapurna Yojana : 'তাঁরাও এই অর্থ পেয়ে যাবেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'তাঁরাও এই অর্থ পেয়ে যাবেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News Live Updates: ক্যামাক স্ট্রিটকাণ্ডে একের পর এক নোটিস পুলিশের, এবার তলব বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরকে
ক্যামাক স্ট্রিটকাণ্ডে একের পর এক নোটিস পুলিশের, এবার তলব বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরকে
Ritabrata Banerjee: 'লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের', ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ?
'লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের', ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ?

ভিডিও

CM Suvendu Adhikari on Nandigram Bypoll | নন্দীগ্রামের উপনির্বাচনে রেকর্ড গড়ার বার্তা, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari | নজরে ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্যভবনে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Derek O'Brien | গরহাজির ডেরেক, দ্বিতীয়বার নোটিস পাঠাল পুলিশ
Humayun Kabir | এবার প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের বাড়িতে গেল পুলিশ
Baiswanor Chattopadhyay | বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget