এক্সপ্লোর

BJP North Bengal Strike : আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক BJP-র, সকাল থেকেই ধুন্ধুমার জেলায় জেলায়

উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ। কোচবিহারে ভাঙা হল দুটি বাসের কাচ। এফআইআর দায়েরের নির্দেশ। ঘুঘুমারিতে উত্তেজনা।

রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, জলপাইগুড়ি, কোচবিহার : নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির ( BJP )। প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।  

কোচবিহার 

সকালে কোচবিহার শহরে, বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে মিছিল করেন দলীয় কর্মীরা। রাস্তায় সরকারি বাস দেখা গেলেও, দেখা মেলেনি বেসরকারি বাসের। 

কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা যায়। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জেলা নেতৃত্ব। তখনই পুলিশ এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলে। এদিকে, বন্ধের বিরোধিতায় একই জায়গায় পাল্টা  মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। তৈরি হয় উত্তেজনা। পুলিশ এসে দু-পক্ষকে সরিয়ে দেয়। 

এদিন , কোচবিহার শহরে সরকারি বাসের কাচ ভাঙলেন বিজেপি কর্মীরা। আহত বাসচালক। বাস ভাঙচুরের ঘটনায়, অভিযোগ দায়ের করার নির্দেশ দিলেন, NBSTC-র চেয়ারম্য়ান পার্থপ্রতিম রায়। কোচবিহারের কাছারিমোড়ে আরও একটি সরকারি বাস ভাঙচুর করে বিজেপি কর্মীরা। 

কোচবিহারের ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা তৈরি হয়। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।

তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যায় তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি। 

আরও পড়ুন : 

শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

জলপাইগুড়ি

জলপাইগুড়ি শহরেও সকাল থেকে বনধের ছবি দেখা গেল। কদমতলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তায় নেমে সরকারি বাস বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। সকাল থেকেই বন্ধ দোকানপাট। জলপাইগুড়িতে বন্ধ করা হল স্কুল। 

একদিকে বনধের সমর্থনে পথে বিজেপি। অন্য়দিকে, বনধের বিরোধিতায় INTTUC। জলপাইগুড়ির নেতাজি পাড়ায়, NBSTC-র অফিসের সামনে বনধ সমর্থকদের সঙ্গে তুমুল বচসা বাধে INTTUC- কর্মীদের। 

মালদা 
পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মো়ড়ে, বনধের সমর্থনে রাজ্য় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। 
মানিকচকে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা।

দার্জিলিং

শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। অন্য়ান্য় দিনের তুলনায় রাস্তায় যানবাহন কিছুটা কম। তবে বনধের প্রত্য়ক্ষ প্রভাব পড়েনি পাহাড়ে। দার্জিলিঙে দোকানপাট স্বাভাবিক নিয়মেই খোলা। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন :

ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget