এক্সপ্লোর

Ghatal Master Plan: 'দম থাকলে ইস্তফা দিন', ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে 'নিষ্কর্মা' বলে নিশানা দিলীপ ঘোষের

Dilip Attack Dev: বর্ষা এলেই বানভাসি। নদীর চেহারা নেওয়া রাস্তায় নামে নৌকা। কোথাও কোমর-জল, কোথাও আবার গলা-জলে ডুবে থাকে বাড়িঘর।

কলকাতা: এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। দেবকে এবার নিষ্কর্মা বলে কটাক্ষ করেছেন দিলীপ। তাঁর কথায়, দেব প্রতিবার ভোটের সময় বলে ঘাটালের সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ঘাটালের সমস্যার কোনও সমাধান হয়নি। দম থাকলে ইস্তফা দিন বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ।

চলছে বর্ষার মরশুম। আর সামনে আসছে ভোট। এই জোড়া ফলার সূত্র ধরে বঙ্গ রাজনীতিতে ফের প্রকট হয়ে উঠল ঘাটাল মাস্টার প্ল্য়ান ইস্যু। এবার দিলীপ ঘোষের নিশানায় ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ দেব। দিলীপ ঘোষ বলেন, "দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, "এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, আমি রাজনীতি ছেড়ে দেব। ভাল ছেলে। কিন্তু
এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে?  দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাঁকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, তৃণমূলের লোকেরাই করেছে ষড়যন্ত্র। প্রত্যেকবার তাঁকে বলা হয়, ভোটে যদি না দাঁড়াও, তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমার কী মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না। ওই চোরেদের কাছে মাথানত করো না, দম থাকে বেরিয়ে এসো।''

বর্ষা এলেই বানভাসি। নদীর চেহারা নেওয়া রাস্তায় নামে নৌকা। কোথাও কোমর-জল, কোথাও আবার গলা-জলে ডুবে থাকে বাড়িঘর। ঘরে ঘরে দেওয়াল বেঁধে রাখতে হয় নৌকা। প্রতিবারের মতো এবারও বর্ষার শুরুতেই দুর্ভোগের এই ছবি দেখা গেছে ঘাটালে। বিধানসভা ভোটের যখন আর এক বছরও বাকি নেই, বিরোধীদের আক্রমণে ফের উঠে আসছে ঘাটাল মাস্টারপ্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণের প্রসঙ্গ। বর্ষায় ঘাটাল ডুবলেই প্রতিবছর ভেসে ওঠে মাস্টার প্ল্যানের কথা। জল নামলেই ফের হারিয়ে যায়। এবছরও বর্ষার শুরু থেকেই হাবুডুবু খাচ্ছে ঘাটাল, তা নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি বলেন, "ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন এবং তাই মুখ্যমন্ত্রী দেবের কথায় সর্বাধিক গুরুত্ব দিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান স্যাংশন করেছেন। ঘাটালের মানুষ জানে দেব কী, সারা বাংলার মানুষ জানে দেব কী? দিলীপবাবু আগে তাঁর নিজের অবস্থানটা ঠিক করে বলুন সবাইকে, তারপর ওঁর কথার জবাব দেওয়া যাবে।''

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget