এক্সপ্লোর

BJP Rally : বাংলায় গণতন্ত্র বাঁচাওয়ের ডাক, হাওড়া, দুর্গাপুর ও বাঁকুড়ায় মিছিল বিজেপি-র

Save Democracy Rally : তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগে বুধবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করল বিজেপি

সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা : বাংলায় গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে হাওড়া, দুর্গাপুর ও বাঁকুড়ায় মিছিল করল বিজেপি। দুর্গাপুরে মিছিলে একসঙ্গে পা মেলালেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। হাওড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হল মিছিল। প্রাসঙ্গিকতা হারিয়ে রাজনীতিতে ভেসে থাকার মরিয়া চেষ্টা, গেরুয়া ব্রিগডকে আক্রমণ তৃণমূলের।

তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগে বুধবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করল বিজেপি। এদিন বিকেলে কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মিছিল করে গেরুয়া ব্রিগেড। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০২৪-এ লোকসভা-বিধানসভা ভোট একসঙ্গে হবে। তৃণমূল সাফ হয়ে যাবে। আমরা হিংসামুক্ত রাজনীতি চাই।

আরও পড়ুন ; "নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন", আলুর দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের

রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে বিজেপির মিছিল হয় দুর্গাপুরেও। কোকওভেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামপুর মোড়ে। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাস, খুন, তোলাবাজি চলছে। শিল্প নেই, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে। একের পর এক আমাদের লোক খুন হচ্ছে।

হিংসামুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে বাঁকুড়া শহরেও মিছিল করে বিজেপি। লালবাজার হিন্দি স্কুলের মাঠ থেকে মাচানতলা পর্যন্ত মিছিলে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ। ছিলেন জেলার ৫ বিধায়কও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, সারা রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা চলছে, তার বিরুদ্ধে সরকারকে জাগ্রত করতেই এই কর্মসূচি।

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, বিজেপি ঐক্যবদ্ধ কোনওদিন হতে পারবে না, মতানৈক্য প্রকট হচ্ছে। তাই ভেসে থাকতে মাঝে মধ্যে নানা কিছু করতে হয়।

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি।

 

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget