এক্সপ্লোর

BJP News : 'কিছু লোকের কাজ আছে সাউন্ড বক্স বাজানো', কাকে নিশানা সুকান্তর ? উপনির্বাচনে ভরাডুবির পর বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব ?

Tathagata Roy : আগেই সুকান্ত মজুমদারের জায়গায় শুভেন্দু অধিকারীকে রাজ্য় সভাপতি করার পক্ষে জোরালো সওয়াল করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়।

সুকান্ত মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ৬টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়। আর, বিজেপির ভরাডুবির পর, বাংলায় বিজেপির পূর্ণ সময়ের রাজ্য সভাপতি না থাকার কথা বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন তথাগত রায়। আর আজ তার জবাব দিলেন সুকান্ত মজুমদার। প্রাক্তনকে পাল্টা নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

ফের বর্তমানের সঙ্গে প্রাক্তনের লড়াই। আগেই সুকান্ত মজুমদারের জায়গায় শুভেন্দু অধিকারীকে রাজ্য় সভাপতি করার পক্ষে জোরালো সওয়াল করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়। এবার তাঁকে পাল্টা নিশানা করলেন সুকান্ত।

সদ্য় ৬টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়, আর, বিজেপির ভরাডুবির পর, বাংলায় বিজেপির পূর্ণ সময়ের রাজ্য সভাপতি না থাকার কথা বলে উষ্মাপ্রকাশ করেছিলেন তথাগত রায়। দিন দু'য়েক আগেই তিনি বলেছিলেন, "পশ্চিমবঙ্গের মতো কঠিন রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি নেই, এটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। ওমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি। এগুলো কোনওটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় কী করে দলের দিশা থাকতে পারে।"

সুকান্ত মজুমদার একদিকে যেমন রাজ্য় সভাপতি অন্য়দিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এই দুটো দায়িত্ব সামলানোর ফলে তিনি রাজ্য় বিজেপির দিকে পুরোপুরি নজর দিতে পারছেন না, এটাই স্পষ্ট ইঙ্গিত করেছিলেন তথাগত রায়। সোমবার তারই জবাব দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "রাজ্য সভাপতি করা আমার কাজ নয়। পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসারে বিজেপির রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই তাঁরা চেচান। পাড়ায় যখন শনিপুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে। লোকে জানে গান হচ্ছে, কী গান হচ্ছে শোনে না। ওরকম কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজানো।"

আর এদিনই অগ্নিমিত্রা পাল থেকে অর্জুন সিংয়ের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ বক্তব্য। প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, "আমরা একটা জিনিস মনে করি, ২০২৬ সালে যদি জিততে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে ২০২৬ সালেও ভোট হবে না। মানুষ ভোট দিতে পারবে না। যতক্ষণ সঠিক নেতৃত্ব, বুথভিত্তিক কাজ না হবে , আমার মনে হচ্ছে এটা সম্ভব নয়।"   

অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের কাছে যে-ই প্রেসিডেন্ট হোক, নন-কম্প্রোমাইজিংভাবে এই সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনও মন্তব্য করার ক্ষেত্রে আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা। 

আর এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, 'নন-কম্প্রোমাইজিং রাজ্য সভাপতি চাই' বলে কি বলতে চাইলেন অগ্নিমিত্রা পাল ? অগ্নিমিত্রা কি এটা বোঝাতে চাইলেন যে রাজ্য় বিজেপির অন্দরে কেউ সমঝোতা করে চলছে ? চললে সেটা কে ?

এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "শীতকাল আসে। শীতকালে সার্কাস আসে। শীতকাল এসে গেছে। শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ। মজা, বিনোদন, সার্কাস, জোকার। আর এখন তো সার্কাসে বাঘ-সিংহ দেখা যায় না, বন্যপ্রাণ নতুন আইন অনুযায়ী। ফলে এখন কাকাতুয়া, টিয়া পাখি, জোকার...এই দিয়ে হয়। ফলে, বিজেপির তাঁরাই সব আছেন। সার্কাস দেখাচ্ছেন।"   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget