এক্সপ্লোর

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

কলকাতা : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড়। আরও ২ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI-এর হাতে গ্রেফতার ২ ভাই সাগর, সাহেব সোনকার। সূত্রের খবর, ধৃত সাগর সোনকার চন্দ্রনাথ রথের পূর্ব পরিচিত। রাজনৈতিক প্রতিহিংসাতেই চন্দ্রনাথ রথকে খুনের সুপারি দেওয়া হয়েছে বলে খবর। ধৃত সাগর সোনকারের সঙ্গে যোগাযোগ ছিল একটি দলেরও। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ২ জনকে গ্রেফতার করে এমনই দাবি CBI-এর।               

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃত সাগর সোনকার ও সাহেব সোনকার সম্পর্কে দুই ভাই। সিবিআই সূত্রে খবর, শুক্রবার অভিযুক্তদের টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, শুটার আনা থেকে যাবতীয় তথ্য় সরবরাহ, রেকি করতে সাহায্য, এই খুনের পেছনের যাবতীয় পরিকল্পনাতে ছিলেন এই দুই ভাই। রাজনৈতিক কোনও কারণ নাকি অন্য কিছু, ঠিক কী কারণে চন্দ্রনাথের উপর তাঁদের রোষ, তা এখনও স্পষ্ট হয়নি। এর আগেও চন্দ্রনাথ খুনে কিছু জনকে গ্রেফতার করা হয়েছে। হয় তাঁরা শুটার, নয়তো মিডলম্যান। 

আরও পড়ুন - 'আসানসোলের বাইক, নকল নম্বর প্লেট' ! কীভাবে খুন ? কী কী তথ্য উঠে আসছে ?

কী ঘটেছিল সেই রাতে ?                               

গাড়ি করে মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ড্রাইভারের পাসের আসনেই বসেছিলেন তিনি। তখনই একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়। এরপর বাইক আরোহী দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে চন্দ্রনাথকে। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় দুজনকে স্থানীয় ভিভা সিটি হাসপাতাল নিয়ে এলে, চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কিছু জনকে গ্রফতারও করেছে সিবিআই। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে আরও বড় কোনও অপরাধচক্র কাজ করেছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

২০১৮ সাল পর্যন্ত টানা ১৫ বছর  সেনায় কাজের পর স্বেচ্ছাবসর নিয়ে যোগ দেন কর্পোরেট সংস্থায়।  ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আসেন চন্দ্রনাথ রথ।  ২০২১ সালে আপ্তসহায়ক করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতেন চন্দ্রনাথ রথ।       

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget