এক্সপ্লোর

Mithun Chakraborty: 'মহাগুরু' এলেন কলকাতায় ! পঞ্চায়েত ভোটের প্রচারে গেরুয়া শিবিরের তুরুপের তাস?

Mithun Chakraborty in Kolkata : পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার জেলায় জেলায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের। 

 কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayrt Poll ) আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) । সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। 

বুধবার পুরুলিয়ায় বিজেপির ( BJP ) পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন বিজেপি নেতা। গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।                                                   

আরও পড়ুন : 

Mithun Chakraborty: আমি হতাশ, ৪৩ বছরের কেরিয়ারে এত টাকা আয় করতে পারলাম না: মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার জেলায় জেলায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের।  গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে কর্মীদের প্রস্তুতি। শাসক বিরোধী দুই পক্ষই ভোকাল টনিকে কর্মীদের উজ্জীবীত করার চেষ্টা করছেন। চলছে লাগাতার হুমকি, পাল্টা হুমকি।  গ্রামে গ্রামে চলছে শাসক ও বিরোধী গোষ্ঠীর সভা- ব়্যালি। পঞ্চায়েতে তৃণমূলকে কড়া টক্কর দিতে গেরুয়া শিবিরের তুরুপের তাস এবার মিঠুন? এরই মধ্যে জেলায় জেলায় ঘুরে  জল সংযোগ করছেন দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন তিনি। পাশাপাশি সারা রাজ্য কার্যত চষে ফেলছেন শুভেন্দু অধিকারী। 

অভিনেতা মিঠুন চক্রবর্তীর গেরুয়া শিবিরের হয়ে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল জুড়ে ধারাবাহিক ভাবে সভা করার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে থাকছেন মিঠুনের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বারবার বাংলায় এসে স্লোগানের ফোয়াকা ছুটিয়েছিলেন মহাগুরু। কিন্তু বিধানসভায় আশাব্যাঞ্জক হয়নি বিজেপির ফল। তারপর বেশ কিছুদিন পার করে বাংলায় আসেন মিঠুন। বছরখানেক পর মহাগুরু ফের মহানগরে আসেন তিনি জুলাইয়ে। 

গতবছর বিধানসভা ভোটের আগে, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। হাতে তুলে নেন বিজেপির পতাকা।  মোদির মঞ্চে এই ভূমিকায় দেখা যায় মহাগুরুকে । বিধানসভা ভোটে বিজেপির হয়ে জোরদার প্রচার করেন মিঠুন। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকে তাঁকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি। 
পঞ্চায়েত ভোটের একবছর আগে গত জুলাইয়ে আবার কলকাতায় আসেন মিঠুন। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কি মিঠুন চক্রবর্তীকে সক্রিয় ভূমিকায় দেখা যাবে? 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget