এক্সপ্লোর

Anupam Hazra: ফের বিদ্রোহের আঁচ বিজেপি-তে, 'বিভীষণ' বলে কাকে নিশানা অনুপমের?

West Bengal BJP: সমাজ মাধ্যমে রাজ্য নেতৃত্বকে 'বিভীষণ' বলে আক্রমণ করলেন তিনি।

কলকাতা: জেলা কমিটি গঠন ঘিরে ফের 'বিদ্রোহ' বিজেপি-তে (BJP)। বিধায়ক অসীম সরকারের পর, এবার ফুঁসে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। সমাজ মাধ্যমে রাজ্য নেতৃত্বকে 'বিভীষণ' বলে আক্রমণ করলেন তিনি। বিজেপি-র বোলপুর সাংগঠনিক জেলা কমিটি গঠনের পরই নেতৃত্বকে নিশানা অনুপমের। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলেও কাজ না হওয়ার অভিযোগ করেছেন তিনি। (West Bengal BJP)

মঙ্গলবার বোলপুর সাংগঠনিক জেলা কমিটির ঘোষণা করেছে বিজেপি। সেই নিয়েই বুধবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি লেখা পোস্ট করেন অনুপম। তিনি লেখেন, 'গতকাল বোলপুর সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকে অজস্র ফোন পেয়ে চলেছি। সকাল সকাল ঘুমও ভাঙল সে রকম কিছু ফোনে। তাই দু'চার কথা লিখতে বাধ্য হচ্ছি'।

অনুপম আরও লেখেন, 'আগামী দিনে যে নির্বাচনটি আসছে, সেটি হলো মাননীয় নরেন্দ্র মোদিজির তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার লড়াই।  স্বাভাবিক ভাবেই আমরা যারা আবেগ দিয়ে বিজেপি করি এবং মাননীয় নরেন্দ্র মোদিজিকে মন-প্রাণ দিয়ে ভালোবাসি, তারা জানি এই নির্বাচনে অন্তত নূন্যতম কোনও রকম ত্রুটি-বিচ্যুতি থাকা চলবে না। আর এই নির্বাচনে জেতার জন্য টিম তৈরি করতে গিয়ে, সংগঠন এবং গ্রহণ যোগ্যতা আছে এরকম মানুষগুলিকে বেছে বেছে বাদ দিয়ে, নিজের কাছের মানুষদের যাঁরা জায়গা করে দেন, তাঁরা এক প্রকার ঘরের শত্রু বিভীষণ'। 

আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেককে তলব ED-র, আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ

এখানেই থামেননি অনুপম। তিনি লেখেন, 'এই ধরনের বিভীষণদের জন্য মাঝেমধ্যেই জেলা বিক্ষোভ দেখে থাকি আমরা। ঘরের মধ্যে বার বার অনুরোধ সত্ত্বেও যখন কথা শোনা হয় না, মানুষ ধৈর্য হারিয়ে বিক্ষোভ শুরু করেন'। দেখেও 'বিভীষণ'রা সবকিছু না দেখার ভান করেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন অনুপম।

জেলা কমিটিতে জায়গা না পেয়ে কেউ যেন তৃণমূলে চলে না যান, সেই আবেদনও জানান অনুপম। তিনি জানান, তৃতীয় বার মোদিকে প্রধানমন্ত্রী করতে গেলে, প্রত্যেক লোকসভার আসনটে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই অভিমানে বসে না গিয়ে, বিক্ষুব্ধদের 'বিভীষণ'দের মুখোশ দেওয়ার আর্জি জানান অনুপম।

এর আগেও, একাধিক বার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম। কোনও রকম রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন। তার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। দলের অন্দরে অসন্তোষ না জানিয়ে কেন প্রকাশ্যে অসন্তোষ জানাতে গেলেন, প্রশ্ন শুনতে হয় তাঁকে। এদিন তারও জবাব দিয়েছেন অনুপম। তাঁর দাবি, দিনের পর দিন, মাসের পর মাস বলেও যখন কাজ হয় না, প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হন। কিছু না কিছু একটা ঘটবে বলে দলের কর্মীদের আশ্বস্তও করেন অনুপম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget