এক্সপ্লোর

Abhishek Banerjee: দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেককে তলব ED-র, আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ

Primary Recruitment Case: গতকালও অভিষেককে তলব করেছিল ED. দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কলকাতা: দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় গতকালও অভিষেককে তলব করেছিল ED. দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পর অভিষেক কলকাতায় ফেরার আগেই তাঁকে ফের সমন পাঠানো হল। (Primary Recruitment Case)

১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত দুই দিন দিল্লিতে ধর্না কর্মসূচিও চালিয়েছে তারা। সেই নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। কৃষিভবন থেকে টেনে-হিঁচড়ে বের করা হয় অভিষেক-সহ তৃণমূলের নেতা-সাংসদদের। অভিষেসক-সহ সকলকে আটকও করে দিল্লি পুলিশ। পরে রাতে যদিও বেরিয়ে আসেন তাঁরা। 

গতকাল দিনভর ধুন্ধুমারের পর দিল্লিতে দাঁড়িয়েই কলকাতায় রাজভবন অভিযানের ঘোষণা করেন অভিষেক। বৃহস্পতিবার রাজভবনের সামনে ১ লক্ষ লোক জমায়েত করার হুঁশিয়ারি দেন তিনি। বঞ্চিতদের ৫০ হাজার চিঠি নিয়ে অভিযান হবে বলে জানান। তার পর কয়েক ঘণ্টা পরই ফের অভিষেককে সমন পাঠাল ED. ঘটনাচক্রে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও (Rujira Banerjee) আগামী সপ্তাহে তলব করেছে ED. তাঁর বয়ান রেকর্ড করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। 

আরও পড়ুন: Rujira Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার তলব রুজিরাকে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ

এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "এবার অভিষেকের বাড়ির কাজের লোক, গাড়ির চালককে ডাকা বাকি। তার পরও কিছু করতে পারছে না। অভিষেক ফোবিয়া বিজেপি-কে তাড়া করে বেড়াচ্ছে। তাই এভাবে হেনস্থা করা হচ্ছে।" রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থা যদি কোনও প্রমাণ করতে না পারে, তাহলে বার বার রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন অভিষেক? আর ED-র তলব শুনে শুনে ক্লান্ত মানুষ। আমাদের আর কোনও আগ্রহ নেই। আগ্রহ নেই মানুষেরও। এই খেলা থেকে বেরিয়ে আসুক পশ্চিমবঙ্গ।"

গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির আগেই বেছে বেছে অভিষেককে তলব করা হচ্ছে বলে লাগাতার অভিযোগ তুলে আসছে তৃণমূল। তৃণমূলের দাবি, অভিষেককে দেখে আসলে ভয় পাচ্ছে বিজেপি। তাই বার বার তদন্তকারীদের দিয়ে হেনস্থা করা হচ্ছে। এর আগে, জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে এসে অভিষেক নিজেও একই অভিযোগ করেছিলেন। বারং বার ডেকে পাঠানো হলেও, ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলেও, সবের নিটফল শূন্য বলে দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget