এক্সপ্লোর

Anupam Hazra: BJP-তে ‘চোরেদের গুরুদায়িত্ব’, তৃণমূলকে প্রশ্ন করার জায়গা কই? ফের বিদ্রোহের সুর অনুপমের গলায়

Anupam Strikes Again: কার দিকে ইঙ্গিত অনুপমের, উঠছে প্রশ্ন।

কলকাতা: দলে থেকেই বার বার বিদ্রোহের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। আবারও তার পুনরাবৃত্তি ঘটালেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। নিজেদের দলে প্রতিষ্ঠিত চোরেদের বসিয়ে রাখলে, বিজেপি আদৌ তৃণমূলকে চোর বলার জায়গা থাকবে কিনা, প্রশ্ন তুললেন অনুপম। সরাসরি যদিও কারও নাম মুখে আনেননি অনুপম, তবে তাঁর এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কার দিকে ইঙ্গিত করছেন তিনি, উঠছে প্রশ্ন। (Anupam Strikes Again)

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন অনুপম। তাতে নিজের দলেরই সমালোচনা করেছেন তিনি। অনুপমের বক্তব্য, 'নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েক দিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?' লেখায় সরাসরি কারও নাম উল্লেখ করেননি অনুপম। তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এর আগেও একাধিক বার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম। বার বার কেন সোশ্যাল মিডিয়াকেই কথা বলার জন্য বেছে নিতে হচ্ছে তাঁকে, তার জবাবও নিজেই দিয়েছেন অনুপম। তাঁর বক্তব্য, 'এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলনে, 'সোশ্যাল মিডিয়ায় কেন লিখছেন?' কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ বিজেপি-র কোনও মিটিংয়ে ডাকা হয় না, বার বার বলা সত্ত্বেও শোনা হয় না'।

আরও পড়ুন: Mamata Banerjee: লোকসভায় তাণ্ডবের ঘটনায় বঙ্গ-যোগ নিয়ে সরব BJP, মমতা বললেন, ‘এদের কাজই বাংলার কুৎসা করা’

একদিন আগেও ফেসবুকে এমনই একটি লেখা পোস্ট করেছিলেন অনুপম। তাঁর বক্তব্য ছিল, ‘কোণঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক? তাহলে কি পার্টিকে বিক্রি করে, নিজের পকেট গরম করা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে? আর এটা নিয়ে আওয়াড তুললেই শৃঙ্খলাভঙ্গ হয়?’

বার বার দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হয়েছেন অনুপম। সেই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল বলে শোনা যায়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়। ফলাও করে বিষয়টি বিয়ে প্রচার করা হয়নি যদিও, তবে সম্প্রতি অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  সেই আবহেই ফের ফেসবুকে সরব হলেন অনুপম।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget