এক্সপ্লোর

Mamata Banerjee: লোকসভায় তাণ্ডবের ঘটনায় বঙ্গ-যোগ নিয়ে সরব BJP, মমতা বললেন, ‘এদের কাজই বাংলার কুৎসা করা’

Mamata on Lok Sabah Security: রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা।

কলকাতা: লোকসভায় তাণ্ডবের ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। সেই আবহেই দিল্লিযাত্রা করছেন তিনি। রওনা দেওয়ার আগে গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করলেন তিনি। নতুন সংসদভবনের নিরাপত্তায় এতবড় খামতি কাম্য ছিল না বলেও মন্তব্য করলেন। (Mamata on Lok Sabah Security)

রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানেই লোকসভায় তাণ্ডবের ঘটনায় মুখ খোলেন। মমতা বলেন, "নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও নিরাপত্ত লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হোক। জাতীয় নিরাপত্তা নিয়ে আপসের প্রশ্ন নেই। নতুন সংসদভবনের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মহিশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা তাণ্ডবকারীদের পাস ইস্যু করেছিলেন। সেকথা মেনেও নিয়েছেন তিনি। বিরোধীদের তরফে প্রতাপকে বহিষ্কারের দাবি তোলা হয়েে। এ প্রসঙ্গে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গও উঠে এসেছে। সংসদে প্রশ্নোত্তর জমা দেওয়ার পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করায় মহুয়াকে যদি বহিষ্কার করা হয়, তাহলে প্রতাপের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে না কেন, উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন: Kunal Ghosh: ‘২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা, তার পর অভিষেক’, প্রকাশ্য সভায় দাবি কুণালের

সেই নিয়ে মতামত জানতে চাইলে মমতা বলেন, "আমাদের সাংসদরা ইতিমধ্যেই বিষয়টি তুলে ধরেছেন সংসদে। যে কারণে ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ডও করা হয়েছে। কংগ্রেস এবং ডিএমকে সাংসদদেরও সাসপেন্ড করা হয়েছে।" লোকসভায় তাণ্ডবের ঘটনার মূলচক্রী ললিত ঝা কলকাতায় ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁর এই কলকাতা যোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। বাংলা থেকে উৎসাহ নিয়ে গোটা দেশে উগ্রপন্থা ছড়িয়ে পড়ছে বলে দাবি করছেন রাজ্য বিজেপি-র নেতারা। 

কিন্তু মমতার বক্তব্য, "ওরা বলছে তো কী? বাংলার কোনও লেনদেন নেই এর সঙ্গে। যাঁরা তদন্ত করছেন, নিরপেক্ষ তদন্ত হোক চাই আমরা। তাই কোনও উল্টোপাল্টা মন্তব্য করি না আমরা। আবোলতাবোল বকি না আমরা। যেটা বলব, দায়িত্ব নিয়ে বলব। আগে দায়িত্বশীল হই আমরা। বাংলাকে নিয়ে অপপ্রচার, বাংলাকে নিয়ে কুৎসা করা এদের সারা ক্ষণের কাজ। বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।" বকেয়া টাকার দাবি জানাতেই দিল্লি যাচ্ছেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget