এক্সপ্লোর

Anupam Vs Asim:'খেলতে চাইলে আমরাও খেলতে পারি', অনুপম হাজরার 'দেখে নেওয়ার' পর সুর চড়ালেন অসীম বসু

BJP Vs TMC:বিজেপির অনুপম হাজরা যখন একদিকে লোকসভায় তৃণমূলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন, তখন এদিন ফের সুর চড়ালেন কলকাতার তৃণমূল কাউন্সিলর অসীম বসু।

অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: 'খেলতে চাইলে আমরাও খেলতে পারি। রাগবি হলে রাগবি, কুস্তি হলে কুস্তি', বিজেপির অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) যখন একদিকে লোকসভায় তৃণমূলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন, তখন এদিন ফের সুর চড়ালেন কলকাতার তৃণমূল কাউন্সিলর অসীম বসু (TMC Councilor Asim Basu)। এটাই কি প্রশাসনের অবস্থা? শনিবারের ঘটনা নিয়ে কটাক্ষ সিপিএমের।

সার্বিক ছবি...
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা গত কাল, রবিবারই বলেছিলেন, 'লোকসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে...তৃণমূল যে গণতন্ত্রের ভাষা বোঝে, ঠিক সেই ভাষাতেই যদি আমাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে জবাব দিই, তাহলে কেমন হয়।' এদিন কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম বসুর মুখে আবার শোনা গেল, 'খেলতে চাইলে আমরাও খেলতে পারি। রাগবি হলে রাগবি, কুস্তি হলে কুস্তি।' একনজরে মনে হবে, যেন অসহিষ্ণুতার প্রতিযোগিতা। একদিকে যখন কলকাতা পুরসভায় বিরোধী দলের কাউন্সিলরের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, তখন অন্যদিকে কার্যতে লোকসভায় দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। কলকাতা পুরসভায় তৃণমূল ও বিজেপি কাউন্সলের মধ্যে ধস্তাধস্তির পর, এখনও এভাবে একে অন্যকে হুঁশিয়ারি দেওয়া চলছে!! দেখে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন, 'এটা কী হচ্ছে? এই হচ্ছে প্রশাসনের অবস্থা।' একটা সময় যে কলকাতা পুরসভার মেয়রের চেয়ারে বসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, গত শনিবার সেই কলকাতা পুরসভায় দেখা যায় এক লজ্জার ছবি!!! তুমুল হইহট্টগোল। তার মধ্যেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে 'ধাক্কা' মারেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। যা দেখে অনেকে বলছেন, 'পুরসভা নয় তো, এ যেন একেবারে কুস্তির আখড়া।' দু'জনকেই শোকজ করেছেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। কিন্তু, ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির কুস্তি শনিবারেই থেমে যায়নি। বরং, তরজার পারদ আরও চড়িয়ে দিয়েছে অনুপম হাজরার হুঁশিয়ারি!!! বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সোশাল মিডিয়ায় লিখেছেন, 'সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, পুরসভার অধিবেশন চলাকালীন বিজেপি জনপ্রতিনিধিদের যদি মারধর অবধি হতে পারে, তাহলে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কথা মাথায় রেখে আগামী লোকসভা অধিবেশন চলাকালীন তৃণমূলীদের প্রতি ঠিক একই প্রথা প্রয়োগ করলে মন্দ কি?' 
কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম রবিবারই বলেছিলেন, 'দেখুন লোকসভায় গঠনমূলক সমালোচনা করি, তা ছাড়া কিছু করি না।' এদিন আবার অনুপম হাজরা হুঁশিয়ারি দিলেও, আবার উল্টো সুর শোনা গেছে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মুখে। তাঁর কথায়, 'এটা বিজেপির সংস্কৃতি নয়। আমাকে কেউ কামড়ে দিলে আমি পাল্টা কামড়ে দেবো নাকি?
লোকসভায় আমাদের অনেকে রয়েছেন, কখনই এরকম ঘটনা ঘটেনি।... যিনি বলেছেন তার ব্যাখ্যা নেওয়া উচিত।' সব মিলিয়ে শনিবারের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেলেও তৃণমূল-বিজেপির নেতাদের একাংশ যেন ভাঙলেও মচকাতে নারাজ। 

আরও পড়ুন:সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বৃক্ষরোপণ শ্যামলের, এরপর লক্ষ্য নেপাল-ভুটান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget