এক্সপ্লোর

Dilip Ghosh: দমকলমন্ত্রী সুজিত-সহ তাপস-সুবোধের বাড়িতে ED হানা, দিলীপ ঘোষ বললেন..

Dilip ED Raid Sujit : সাতসকালে রাজ্যের শাসকদলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা।তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, তোপ দেগে কী বললেন তিনি ?

রঞ্জিত সাউ, কলকাতা: ফের আরও একটা শুক্রবার। গত শুক্রবারে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দেখতে দেখতে সপ্তাহ পার। ইতিমধ্যেই সন্দেশখালি হামলাকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এদিন ফের সাতসকালে রাজ্যের শাসকদলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা। এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও শুক্রবার সকালে পৌছে যায় ইডি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এহেন পরিস্থিতিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ বলেন, 'স্লোগান শুনতাম খেলার , খেলা হবে খেলা হবে। কবে হবে ? এখন খেলা শুরু হয়েছে । খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে  রন্ধ্রে ছেয়ে গিয়েছে পশ্চিমবাংলায়। যারা করেছে, তারা তো ছাড়া পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য যে লড়াই চলছে।'  এদিন সাতসকালে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি-র অভিযান। সূত্রের খবর, দমকলমন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ।এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। দুটি বাড়িতে গিয়েই কলিংবেল বাজান ইডি-র তদন্তকারীরা।

 অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা।

 আরও পড়ুন, 'ব্যাগ গোছাতে শুরু করুন, শীতের জিনিসও রাখবেন', ED-হানায় প্রতিক্রিয়া শুভেন্দুর

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম।প্রসঙ্গত, এর আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৮ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। নতুন বছরেও মমতা-মন্ত্রিসভার আরও এক সদস্যের বাড়িতে হানা দিল ইডি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget