এক্সপ্লোর

Dilip Ghosh: দিলীপ ঘোষকে 'বিয়ের শুভেচ্ছা' TMC নেতার ! 'আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে..'

TMC On Dilip Ghosh Wedding: তৃণমূল নেতার থেকে বিয়ের শুভেচ্ছা পেয়ে কী প্রতিক্রিয়া দিলীপের ?

রঞ্জিত সাউ, কলকাতা: সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বলাইবাহুল্য, বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের পর একদিকে এসেছে শুভেচ্ছা বন্যা। কিন্তু এর মাঝে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সস্ত্রীক দিলীপ ঘোষ। এরপরেই দলীয় সদস্যদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ। যদিও বিয়ের রেশ এখনও রয়েছে। তার আঁচ পাওয়া গেল ফের এদিন সকালে ইকোপার্কে। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন এক তৃণমূল নেতা ! এতে দিলীপের প্রতিক্রিয়া, 'আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে..'।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই কড়া পদক্ষেপ, সাসপেন্ড সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI !

রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিতে আসেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সাথে নিয়মিত ইকোপার্কে দেখা হয়। দিলীপ ঘোষ বলেন, 'আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলতো। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়। আমি বিজেপির নেতা । এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক, আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা দেখতে পেয়েছেন। তাদেরকে শুভেচ্ছা আমার।'

প্রসঙ্গত, দলের অন্দর থেকে দিলীপ ঘোষের দিঘাযাত্রা নিয়ে আক্রমণের তালিকায় সম্প্রতি জুড়ে যায় বিজেপি বিধায়ক অশোক দিন্দার নাম। তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছেন বলে, সৌমিত্র খাঁ-র পর এবার মন্তব্য করেছিলেন ময়নার বিজেপি বিধায়কও। এদিকে খানাকুলের বিজেপি বিধায়ক আবার 'ব্যক্তিগত' বলেই সাবধানী মন্তব্য সেরেছিলেন। যদিও কৌশলী অবস্থান নিয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। ময়নার বিজেপি বিধায়ক  

অশোক দিন্দা বলেছিলেন, হিন্দুদের ঘর লুঠ হচ্ছে, সেখানে উনি একদিনও যাননি। উনি জগন্নাথ মন্দিরে চলে গেলেন।খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেছিলেন,  দেখুন যাওয়ার ব্যাপারটা উনি জানেন। ওনার ব্যক্তিগতভাবে উনি জানেন। দিঘায় জগন্নাথ মন্দিরে পা রাখার পর থেকেই, ফের রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এসে গেছেন দিলীপ ঘোষ। ১০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের পর, দশদিক থেকে তাঁকে আক্রমণ শানাচ্ছেন বঙ্গ বিজেপিরই একটা বড় অংশ। এই আবহেই, এবার দিলীপ ঘোষের দিঘাযাত্রা নিয়ে আক্রমণকারীর তালিকায় নাম জুড়েছিল ময়নার বিজেপি বিধায়কের। 

অশোক দিন্দা বলেছিলেন, 'যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে, সেই সময় উনি বিয়ে করলেন।  এটার মানে এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা। নিউজটাকে পুরোটাই ডাইভার্ট করা।' দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগও করেছিলেন ময়নার বিজেপি বিধায়ক। অশোক দিন্দা বলেছিলেন, ২১ এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল, তাঁরা ২৬ এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপবাবু ঢুকেছেন, সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন।  আমি শুভেন্দু অধিকারীর হাত দিয়ে ফ্ল্য়াগটা ধরেছিলাম। আমি দিলীপবাবুকে চিনতাম না।' ময়নার বিজেপি বিধায়ক যখন দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গহস্ত, তখন পাশের দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুর খানাকুলের বিজেপি বিধায়কের। কার্যত তু তু ম্য়ায় ম্য়ায়!

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget