এক্সপ্লোর

Dilip Ghosh: বোঝা যাচ্ছে বয়স হয়েছে, অর্থনীতি নিয়ে থাকুন, রাজনীতি নিয়ে কথা কেন! অমর্ত্যকে কটাক্ষ দিলীপের

Amartya Sen: অমর্ত্যর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলাপ-আলোচনা। বিজেপি বিরোধী শিবিরের মুখ হয়ে ওঠার দৌড়ে কতটা এগিয়ে রয়েছেন মমতা, তৃণমূলই বা কতটা গুরুত্ব পাবে, চলছে কাঁটাছেড়া।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচনের বছর খানেক আগে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সেই নিয়ে অমর্ত্যকে কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অর্থনীতিবিদের বয়স হয়েছে, এ সব নিয়ে কেন ভাবছেন, কটাক্ষ মিশ্রিত প্রশ্ন ছুড়লেন দিলীপ। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি মমতার প্রশংসা শোনা যায় অমর্ত্যর মুখে। তিনি বলেন, “এমনটা নয় যে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এই পদের জন্য যোগ্য নন। স্পষ্টভাবেই তাঁর যোগ্যতা আছে। কিন্তু, বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের যা হতাশা, সেই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে, দেশে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে তিনি নেতৃত্ব দিতে পারবেন কি না, এখনও তা প্রতিষ্ঠিত নয়।”

অমর্ত্যর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলাপ-আলোচনা। বিজেপি বিরোধী শিবিরের মুখ হয়ে ওঠার দৌড়ে কতটা এগিয়ে রয়েছেন মমতা, তৃণমূলই বা কতটা গুরুত্ব পাবে, চলছে কাঁটাছেড়া। সেই আবহেই অমর্ত্যকে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, "উনি আবার এইসব ভাবছেন কেন! বোঝা যাচ্ছে বয়স হয়েছে। প্রাইমারি বিদ্যালয়ের বাচ্চাও জানে ৪২ টা আসন জিতলেও প্রধানমন্ত্রী হওয়া যায় না। নোবেল পেয়েছেন, উনি জানেন না? এতকাল মোদি ভাল নয়, মোদি খারাপ, অনেক কিছু বলছিলেন। এখন লোকে বুঝিয়েছে, এসব বলা ভাল হবে না। তাই এখন এসব বলছেন। অর্থনীতিতে নোবেল পেয়েছেন অর্থনীতি নিয়ে আলোচনা করুন না, এসব রাজনীতি নিয়ে কথা বলছেন কেন।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ’, অমর্ত্যর মন্তব্যে প্রতিক্রিয়া মমতার

এর আগে, একাধিক বার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অমর্ত্য।  মোদি সরকারের সমালোচক অমর্ত্য মমতার প্রশংসা করছেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, এমন দাবিও করছেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, “গণতন্ত্রে যে কেউ, তাঁর নিজস্ব মতামত প্রকাশ করতেই পারেন। কিন্তু দেশে প্রধানমন্ত্রী পদে কর্মখালি নেই! গত ২টো টার্মে নরেন্দ্র মোদির ওপর ভরসা রেখেছেন দেশবাসী। ২০২৪-এও নিঃসন্দেহ মোদির নেতৃত্বে এনডিএ ফের জিতবে। ভ্যাকেন্সিই তো নেই।”

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য আবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমর্ত্যকে। শান্তিনিকেতনে অমর্ত্যর পৈতৃক বাড়ি ‘প্রতীচী’র বাইরেও পদ্ম ফুটিয়ে ছাড়বেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, “২০২৪-এও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এ রাজ্যেও বদল দেখবেন।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget