এক্সপ্লোর

Coal Scam: কয়লা পাচারকাণ্ডে এবার জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডি-র, শুক্রবার হাজিরার নির্দেশ

Jitendra Tiwari: কয়লা পাচারকাণ্ডে এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামীকাল ভবানীভবনে হাজিরার নির্দেশ। কয়লা পাচারকাণ্ডে এর আগে কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (coal scam) এবার বিজেপি নেতা (BJP) জিতেন্দ্র তিওয়ারিকে (jitendra tiwari) তলব করল সিআইডি (CID)। আগামীকাল ভবানীভবনে (Bhawani Bhawan) হাজিরার নির্দেশ। কয়লা পাচারকাণ্ডে এর আগে কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় খনি এলাকায় কর্মরত ১০ জন পুলিশ আধিকারিককে। সিআইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে উঠে এসেছে জিতেন্দ্র তিওয়ারির নাম। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ। 

কী বলল সিআইডি?
আগামী ১৬ সেপ্টেম্বর আসানসোলে বিজেপির নেতা জিতেন্দ্রকে তলব করেছে সিআইডি। এর মধ্যে তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে ভবানী ভবন সূত্রে খবর। সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও কয়লাপাচার মামলার তদন্ত করছে। তদন্তের কাজে আসানসোল-রানিগঞ্জ-কুলটির মতো জায়গা সিআইডির আতসকাচের তলায়। বিভিন্ন তথ্যও সংগ্রহ করা হয়। বেশ কয়েক জনকে এর মধ্যেই গ্রেফতার করা হয়। এমনকী ওই এলাকাগুলির বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদের পরই জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। আগামিকাল তাঁকে হাজির হতে বলা হয়েছে। জিতেন্দ্র অবশ্য় বিষয়টিকে এখনই খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, 'যে কোনও তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে যে কোনও কাউকে ডাকতে পারেন। নোটিসে দেখলাম ২০২০ সালের মামলা। এটা তো আসানসোল বা বাংলার যে কোনও ছাত্রকে জিজ্ঞাসা করলেও বলে দেবে কী হচ্ছে। ২০২০ সালের মামলায় ২০২৩ সালে হঠাৎ আমাকে সাক্ষী হিসেবে কেন ডাকা হচ্ছে, এটা তো চতুর্থ শ্রেণির ছাত্রও বলে দিতে পারবে।'  

প্রেক্ষাপট...
গত ২৬ অগাস্ট কয়লা পাচার মামলার তদন্তে ভবানী ভবনে ৩ পুলিশ আধিকারিককে ডেকে পাঠিয়েছিল সিআইডি। পুলিশ সূত্রে খবর, দীনেশ মণ্ডল, অজয় মণ্ডল ও সঞ্জয় চক্রবর্তী, এই তিন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে তলব করা হয়েছিল। তার আগের দিনও ৩ পুলিশ আধিকারিককে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এই মামলায় ১০ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করা হয় সিআইডির তরফে, যাঁরা ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত খনি এলাকায় কর্মরত ছিলেন। তার আগে, অগাস্টের শুরুতে সঞ্জয় মালিক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিলেন সিআইডি আধিকারিকরা। হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছিল বলে সূত্রের খবর। তিন দিনের ট্রানজিট রিমান্ডে সঞ্জয় মালিককে কলকাতায়ও নিয়ে আসা হয়েছিল। একই মামলায় ধৃত বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার সঞ্জয় মালিককে ধরা হয় বলে সূত্রে খবর। 
এবার তলব বিজেপি নেতাকে। বিষয়টি নিয়ে এর মধ্যেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি ও তৃণমূল নেতারা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অবশ্য বক্তব্য, 'একে অন্যের সঙ্গে কোলাকুলি করে চলছে।'  
আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget