এক্সপ্লোর

Asad Rauf Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ

ICC News: পাকিস্তানের আম্পায়ার সেই আসাদ রউফ (Asad Rauf) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। বয়স হয়েছিল ৬৬ বছর।

লাহৌর: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন। খেলিয়েছেন অজস্র গুরুত্বপূর্ণ ম্যাচ। আবার বিতর্কও তাড়া করেছে তাঁকে। পাকিস্তানের আম্পায়ার সেই আসাদ রউফ (Asad Rauf) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। বয়স হয়েছিল ৬৬ বছর।

পাক আম্পায়ারের ভাই তাহির জানিয়েছেন, লাহৌরের লান্ডা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বুকে অস্বস্তি অনুভব করেন আসাদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রয়াত হন আসাদ।

আলিম দারের পাশাপাশি রউফও ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার। ২০০৬ সালে তাঁকে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ৪৭টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আইপিএলে পাক ক্রিকেটারেরা ব্রাত্য থাকলেও রউফ আইপিএলের ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতেও। একটা সময় তিনি নির্বাসিতও হন।

লাহৌরে লাণ্ডা বাজারে নিজের জামা-কাপড় ও জুতোর দোকান চালাতেন তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি তাঁর কাছে হাজির হয়েছিলেন কিছুদিন আগে। তিনি কেমন আছেন, কী করছেন তা দেখতে। ক্রিকেট ছেড়ে কেমন রয়েছেন, এখন আর খেলা দেখেন কি না, এই সব প্রশ্নে বেশ বিরক্তই শুনিয়েছিল রউফকে। তিনি বলেছিলেন, "না, আমি নিজেই যখন পুরো জীবন খেলিয়ে কাটিয়ে দিলাম তখন এখন আর কাকে দেখার আছে। ২০১৩ সালের পর ক্রিকেটের সঙ্গে আমার আর কোনও যোগাযোগ নেই। কারণ আমি যে কাজটা ত্যাগ করি সেটা পুরোপুরি ভাবেই ত্যাগ করি।"

আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে আম্পায়ারিং করালেও আইপিএল-এ আম্পায়ারিং করানোর সময়ে বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ে তাঁর নাম। ২০১৬ সালে বিসিসিআই পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে রউফের উপর। ২০১৩ সালে আইপিএল-এর সময়ে রউফের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এ জড়িয়ে থাকার গুরুতর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বুকির থেকে তিনি মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন। সেই সময়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রউফ। নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। বলেছিলেন, "এই সবের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না। অভিযোগ ওদেরই (বিসিসিআই) তরফ থেকে এসেছিল আর ওরাই সিদ্ধান্ত নিয়ে নিল। আমার সেরা সময়টা আমি কাটিয়েছি আইপিএল-এ।"

২০১২ সালেও বিতর্কে জর্জরিত হতে হয়েছিল রউফকে। আইসিসি'র একটা সময়ে অন্যতম সেরা আম্পায়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের এক মডেল। সব মিলিয়ে ক্রিকেটের বিতর্কিত চরিত্র হিসাবেই থেকে গিয়েছেন রউফ।

আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget