এক্সপ্লোর

Jitendra Tiwari : 'ফাঁকা মাঠে গোল দিতে দেব না', ছাড়া পেয়েই তৃণমূলকে খোঁচা জিতেন্দ্র তিওয়ারির

BJP Leader Jitendra Tiwari:আসানসোলে কম্বল বিলিকাণ্ডে গ্রেফতারির ২৪ দিনের মাথায় জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল সিজেএম আদালতে আনা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।

পশ্চিম বর্ধমান: আসানসোলে কম্বল বিলিকাণ্ডে গ্রেফতারির ২৪ দিনের মাথায় জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল সিজেএম আদালতে আনা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। আদালতের বাইরে তখন বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। জিতেন্দ্র তিওয়ারি গাড়ি থেকে নামতেই শুরু হয় উচ্ছ্বাস, স্লোগান। ফাঁকা মাঠে গোল দিতে দেব না। জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 

কী বলেছেন বিজেপি নেতা?
ছাড়া পেয়েই বিজেপি নেতা বলেন, 'কোর্টের নির্দেশ হয়তো আমাকে এখন আসানসোলের বাইরে যেতে হচ্ছে। কিন্তু কোর্টের নির্দেশেই আবার ফিরে আসব।' এর পরেই সংযোজন, 'ফাঁকা মাঠে গোল দিতে দেব না।' তাঁর মতে, ক্লাস থ্রি-ফোরের বাচ্চারাও জানে কেন গ্রেফতার করা হয়েছিল। জিতেন্দ্রর কথায়, 'ভাবছে, আমি থাকলে ওদের খুূব অসুবিধা। তাই কোর্টকে বলে এই ধরনের অর্ডার এনেছে। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে কোর্ট অনুমতি দেবে, আসানসোলে আসব।' লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ভোটে জিতে থাকলে এত ভয় কেন, প্রশ্নও করেন বিজেপি নেতা। 

প্রতিক্রিয়া তৃণমূলের
পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'এখন হুঙ্কার দেওয়া ছাড়া আর কি কোনও উপায় রয়েছে জিতেন্দ্রর? উনি তো নিজেই বললেন, মাঠ ফাঁকা ছিল না। মাঠে প্লেয়ার হিসেবে ছিলেন। তাতেও ৩ লক্ষ ভোটে কেন হেরে গেলেন তার উত্তর ওঁকে দিতে হবে। সুতরাং এই ফাঁকা মাঠের কথা বলে লাভ নেই।' তৃণমূল রাজ্য সহ সভাপতি মনে করালেন, জিতেন্দ্রকে কয়েকজনের মৃত্যুর জন্য গ্রেফতার করা হয়েছিল। 'সেটি অনিচ্ছাকৃত হলেও অপরাধ', মনে করেন জয়প্রকাশ মজুমদার। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী।  ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।  

আরও পড়ুন:গড়িয়ায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

সেরা শিরোনাম

নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
Accident : ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Embed widget