এক্সপ্লোর

Kalipada Sengupta: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান, বিজেপি নেতা বললেন, ‘ভোট দিতে হবে পদ্মে, জোড়াফুলে নয়’

Lakshmir Bhandar: SIR পর্ব মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।

কলকাতা: এবার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিলেন বিজেপি নেতা। বাড়ির যে মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা পান এবং তৃণমূলকে ভোট দেন, তাঁদের বন্দি করে রাখতে বললেন বাড়ির পুরুষদের। জোড়াফুলে নয়, পদ্মে ভোট দিতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। আর সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি-কে একহাত নিয়েছে তৃণমূলও। (Lakshmir Bhandar)

SIR পর্ব মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে এখন থেকেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্ক জড়ালেন দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। কালীপদ বিজেপি-র রাজ্য কমিটির সদস্যও। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, "এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তেমন এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন যাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন।" (Kalipada Sengupta)

আর এর পরই বিতর্কিত মন্তব্য করে বসেন কালীপদ। তিনি বলেন, "আমি ওই সব পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্মফুলে, জোড়াফুলে নয়।" রীতি মতো ফরমান দেওয়ার মতো ভঙ্গিতেই পুরুষদের এই নিদান দেন কালীপদ। তাঁর মন্তব্য শুধু বিতর্কিতই নয়, নারীবিদ্বেষী বলেও মনে করছেন অনেকে। 

রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, "মহিলারা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের স্বামীদের ফরমান দিচ্ছেন, ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন। যাতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেন। এই হচ্ছে বিজেপি-র মানসিকতা। আমরা চিরকাল বলে এসেছিল, এরা নারীবিরোধী। উনি নাকি রাজ্য কমিটির সদস্য! রাজ্য কমিটির এই মানসিকতা? 'প্রকল্প বন্ধ করে দেব! প্রাপদের বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেব!'।"

শশী আরও বলেন, "বিজেপি যে নারীবিরোধী দল, প্রকল্পে নারীরা সুবিধা পান, তা চায় না ওরা। বঞ্চনা করতে করতে কোন জায়গায় গিয়েছে। কেন্দ্রে বিজেপি-র সরকার বাংলাকে বঞ্চনা করেছে। বকেয়া টাকা মেটায়নি। জিএসটি বাবদ প্রাপ্য টাকা হোক বা কেন্দ্রীয় সরকারের তরফে যে টাকা দেওয়া হয়, আর্থিক বঞ্চনা করেই গেল।"

কালীপদর ওই মন্তব্যে বিজেপি-র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি যদিও। তবে যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের অন্য় একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন প্রকল্পের সূচনা করেছে তারা। এমনকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের ১০০০-১২০০ টাকার চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হবে বলেও দাবি করেছেন রাজ্য নেতৃত্ব। এমনকি তৃণমূল সরকারের প্রকল্পে টাকা পেলেও, ভোটটা বিজেপি-কে দিতে হবে বলেও আগে মন্তব্য করেছেন কেউ কেউ। কিন্তু 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা পাওয়া মহিলাদের একেবারে ঘরে বন্দি করে রাখার নিদান দিলেন কালীপদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget