এক্সপ্লোর

Mithun Chakraborty: 'নতুন সরকার এসেছে, স্বাধীনতা পেয়েছে বাংলা, ভদ্র ভাবে থাকো, তোলাবাজিতে যেও না', বার্তা মিঠুনের

BJP Mithun Chakraborty: এনসিপিআই থেকে যারা বিজেপিতে আসতে চাইছেন, তাদের উদ্দেশে মিঠুনের বার্তা, 'যারা বিজেপিতে আসবেন বলে ভাবছেন, তারা বিজেপিতে স্থান পাবেন বলে আমার মনে হয় না।'

কলকাতা : কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, 'নতুন সরকার এসছে। স্বাধীনতা পেয়েছে বাংলা। আমার মনে হয় স্বাধীন বাংলাতে আমরা ঘুরছি। যারা বিজেপিতে আসবেন বলে ভাবছেন, তারা বিজেপিতে স্থান পাবেন বলে আমার মনে হয় না। কলুষিত করছে... তাদের জন্য বার্তা... ভদ্র ভাবে থাকো, তোলাবাজিতে যেও না, আমরা এর ঘোরতর বিরোধী।' 

'স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব', হুঁশিয়ারি আইনমন্ত্রীর 

অন্যদিকে, বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর। 'কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি। তৃণমূল আমলে খেলার মাঠ পাওয়া যায়নি। আমি ছিলাম বলেই মাঠ পাওয়া যায়নি। বাংলার ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রী আমায় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অ্য়াকাডেমির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ১ কোটি টাকা জমে রয়েছে।' বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি তৈরি করা প্রসঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, 'আপনারা জানেন অনেক বছর আগে এটা নিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু ১৫ বছর এই সরকার আমাদের কিচ্ছি দেয়নি। বিশেষ করে আমার জন্যই দেননি। মাঠ চেয়েছি মাঠ দেয়নি। কিছুই দেননি। এখন আমাদের সরকার এসেছে। সরকার আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করছেন। মুখ্যমন্ত্রী বিশেষ করে এবং আমাদের ক্রীড়ামন্ত্রীও এগিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বড় বড় ফুটবলাররা রয়েছেন। তাঁরা জেলায় জেলায় যাবেন। ৬০ জন ছেলে তুলে আনবেন। তাদের মধ্যে থাকবে গ্রামের ছেলেরা, শহরের ছেলেরা এবং বিশেষ করে থাকবেন আদিবাসী ভাইরা এবং পাহাড় থেকে আনা হবে ভালো ভালো খেলোয়াড়। সবাইকে নিয়ে তৈরি হবে বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি। আমার ইচ্ছে এক-দু' বছরের মধ্যে এরা ডিভিশনে খেলবে।' 

'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

মিঠুন আরও বলেছেন, 'আমি ফুটবলপ্রেমী, সকলেই জানেন। জীবনভর ফুটবল নিয়ে ভেবেছি, এটা নেশা বলতে পারেন। এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলা থেকে ফুটবলার নেই। বিদেশ থেকে খেলোয়াড় এনে আমরা খেলছি। বাংলা ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য। এতদিন রাজনৈতিক কারণে কাজ করতে পারিনি। এ নিয়ে লুকিয়ে কথা বলার কিছু নেই। যেহেতু আমার নাম যুক্ত ছিল, তাই ব্যান করে দেওয়া হয়েছিল যে কিচ্ছু দেওয়া হবে না। তবে এবার যেহেতু আমাদের সরকার, তাই এখন সব পাচ্ছি।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget