এক্সপ্লোর

Suvendu On Mamata: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, 'লটারি কেলেঙ্কারির ৬০০ কোটি টাকা নিয়েছেন মমতা..'

Suvendu Attacks Mamata: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী, কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?

কলকাতা:  সদ্য গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন,'সিআইএসএফ-র একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের।' যদিও মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সরব হন। আর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

'নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেস ১৬০০ কোটি টাকা পেয়েছে। যদি বৈধ ভাবে টাকা নিয়ে থাকেন, তাহলে ফেরত দিন। নিজের প্রতি অনাস্থা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্তাকে দিয়ে বিভিন্ন কোম্পানির থেকে নির্বাচনী বন্ডের টাকা সংগ্রহ করেছেন। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আগামী বছরে ভোটের আগে ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন। লটারি কেলেঙ্কারির ৬০০ কোটি টাকাও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক গরিব মানুষের সর্বনাশ হয়েছে লটারিতে, কিন্তু তা নিয়ে নীরব মুখ্যমন্ত্রী। নিজে দুর্নীতি করছেন, দুর্নীতি করাচ্ছেন, দুর্নীতিবাজদের সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সাইকেল নিয়েও দুর্নীতি হয়েছে, সব তথ্য রয়েছে। এমন কোনও জায়গা নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে দুর্নীতি হয়নি।'

আরও পড়ুন, বিশ্বভারতীতে ধুন্ধুমার, বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি, 'রাজনীতি করছে BJP..'

প্রসঙ্গত, কসবাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই একাধিক নেতা-মন্ত্রী। এই আবহে এবার, নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুর্নীতি বরদাস্ত না করার বার্তার পাশাপাশি আজ CID-কে ঢেলে সাজানোরও ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, নিচু তলার কিছু অফিসার, কিছু কর্মী যাঁরা এই সরকারকে ভালবাসে না। এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো।' কলকাতা থেকে জেলা, দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি-তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
 
মুখ্য়মন্ত্রী বলেন, 'পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে। জনগণের টাকা খাওয়া কি উচিত? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget