এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কোথাও কারও শব্দ নেই, শুধু এখানে পিসি-ভাইপোর ব্যাপক যন্ত্রণা', SIR ইস্যুতে পাল্টা শুভেন্দুর

SIR Second Phase: পশ্চিমবঙ্গে SIR শুরু হতে না হতেই, বাগযুদ্ধের আঁচ একেবারে গনগনে। সোমবারই পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য়ে SIR-এর কথা ঘোষণা করেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

বিরাটি : SIR নিয়ে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করলেন নিশানা । বিরোধী দলনেতা আক্রমণ শানিয়ে বলেন, "কোথাও কারও শব্দ নেই। শুধু, এখানে পিসি এবং ভাইপো...এদের ব্যাপক যন্ত্রণা।"

গতকাল পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রক্রিয়া শুরুর দিনেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তৃণমূলের যাবতীয় অভিযোগের এদিন পাল্টা জবাব দেন শুভেন্দু। তিনি বলেন, "আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা, গাছ থেকে পড়া, বাজ পড়ে মরা, যত যা হবে...স্বামী-স্ত্রীর ঝগড়ায় ঝুলে পড়া সব...ওই যে টাকা দিয়েছে চাকরি পায়নি, ২৬ হাজার যোগ্য গেছে, ৩২ হাজার প্রাইমারি ঝুলছে...যতজন ঝুলবে সব পিসি-ভাইপো কাঁদতে আরম্ভ করবে। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোথাও কোনও আওয়াজ নেই। টুঁ শব্দ নেই। বিহারে তেজস্বী যাদব, রাহুল গান্ধী বলেছিলেন...এসআইআর হলে ভোটে লড়ব না। তাঁরাই ক্যাম্পেন করছেন। কোথাও কারও শব্দ নেই। শুধু, এখানে পিসি এবং ভাইপো এদের ব্যাপক যন্ত্রণা।" 

এর পাশাপাশি রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দিয়ে বিরোধী দলনেতা বলেন, "উত্তরপ্রদেশেও জঙ্গলরাজ ছিল। ইউপিতে অতীত করে দিয়েছে। অনেক সংগ্রাম হয়েছে। বিহারে জঙ্গলরাজ ছিল। আজ সেখানেও নীতীশ কুমার শেষ করে দিয়েছেন। এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয়...বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। ছুটি কাটাবেন না। ছুটির দিন একটু ভাল-মন্দ খেয়ে ছুটি কাটাবেন না। ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু, গাল-কাটা, নাক-কাটা, হাত-কাটা দিলীপ, বাড়ি থেকে বেরোবেন না...এটা করবেন না। দিস ইজ লাস্ট চান্স। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন। ৮৫ শতাংশ অন্তত ভোট করুন। দেখবেন, বাংলায় সব ঠিক হয়ে গেছে। টাটা কোম্পানিও ফিরে আসবে। বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকরাও ডিএ পাবেন। সব হবে। বেকাররা হাসবে। শিল্প হবে। প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না। সরকারি স্কুলেই পাঠাবেন। এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে। আর ধর্ষকদের সকালে নেবে, ২৪ ঘণ্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে।" এদিন বিরাটিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দু। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে SIR শুরু হতে না হতেই, বাগযুদ্ধের আঁচ একেবারে গনগনে। সোমবারই পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য়ে SIR-এর কথা ঘোষণা করেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী
Abhishek Bnerjee | DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় | Calcutta High Court | ABP Ananda
Saayoni Ghosh | ''আমায় নিয়ে যদি কারও অভিমান থাকে...'', বারুইরপুরে গিয়ে কী বললেন সায়নী ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget