এক্সপ্লোর

Suvendu Adhikari: 'গাড়িতে ৩০ বার লাঠিপেটা করা হয়েছে, ভেবেছিল পালাব...', শুভেন্দুর দাবি, 'রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব নয় পশ্চিমবঙ্গে'

Baruipur Rally: বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।

বারুইপুর : 'নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।' বারুইপুরে গিয়ে এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর হুঙ্কার, 'আমি তো যা করার করব।'

বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দুকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি 'চোর' স্লোগান তোলা হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

পরে দলীয় কর্মীয় সমর্থকদের সামনে বক্তব্য রাখেন শুভেন্দু। বলেন, "আমাদের বিধায়ক যাঁরা এসেছেন তাঁদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। পাথর ছুঁড়েছে। এমনকী জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলও ছোড়া হয়েছে। কিন্তু, আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান বন্দ্যোপাধ্যায়...আপনি দেখুন। আর লুচির মতো ফুলুন। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি আমার কোনও কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। আমার গাড়ি ৩০ বার লাঠিপেটা করা হয়েছে। এবং যত রকম অশ্রাব্য ভাষা থাকে...ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা। কাউকে ভয় করি না। ঔরঙ্গজেবকে ভয় করিনি। চেঙ্গিজ খাঁ-কে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল যে তোদের ভয় করব। এখানকার পুলিশ-এসপি আপনি আজ যা করলেন তার হিসাব হবে। "

এই পরিস্থিতিতে পুনরায় ২৭ তারিখে বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দেন। সুর চড়ান পুলিশের ভূমিকা নিয়ে। শুভেন্দু বলেন, "ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর ...আপনাদেরও নিয়ে যাব। আমি, আমার সব বিজেপি বিধায়ক বারুইপুর জেলা অফিসে থাকছি। প্রত্যেক কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভায়...দুই জায়গায় আমার বক্তব্য ছিল। এখানে মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকল। ২৭ তারিখে আমি ওখানে দেব। এ লড়াই জিততে হবে। বাঁচার লড়াই। তোলাবাজ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ২৭ তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে। আপনাদের অনেক রক্ত ঝরেছে। আমার উপর আক্রমণ করুক। মরতে একবার হবে। বাংলার জন্য় মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না। সিআরপিএফ, সিআইএসএফকে কাজ করতে দেয় না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget