এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে গুলি চলার দায় নিতে হবে', মমতাকে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু

Mamata Banerjee: আর জি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি।

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পারদ চড়ছে। সেই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে বিজেপি। এবার সেই নিয়ে মমতাকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে মমতাকে পদত্যাক করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন। (Suvendu Adhikari)

আর জি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু। 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' লেখা টি-শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি। মৌলালি থেকে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হয়। আর সেখান থেকেই মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন শুভেন্দু। (Mamata Banerjee)

ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, "সোমবারের মধ্যে পদত্যাগ করুন। নইলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে।" আর জি কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপি-র তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট বিজেপি-র ছাত্র সংগঠন ABVP নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে, বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে CISF. পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন CISF-এর ডিআইজি।  হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF. হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেন জরুরি বিভাগ। ১৪ অগাস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, "এটা রাজ্যে ৩৫৫ ধারা জারি হওয়ারই সমান। পুলিশমন্ত্রী ফেল। লাজ-লজ্জা নেই।"

এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সম্পূর্ণ ভাবে তাদের দায়িত্ব পালন করছে। তার মধ্যেও কোনও কারণে সুপ্রিম কোর্ট আর জি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েছে। আমরা পরিষ্কার বলেছি, এখানে আর জি কর-কে ঘিরে গন্ডগোল করছে রাম-বাম এবং কিছু অশুভ শক্তি। এখন তাদের বাহিনী যদি সামলায়, আমাদের কোনও আপত্তি নেই। করতে পারে। দায়িত্ব নিয়েছেন, করছেন। কিন্তু এমন বহু জায়গাই রয়েছে,  অন্য রাজ্যেও ঘটছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি। শুধু বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবে, বিজেপি শাসিত রাজ্যে যাবে না, সেটা কী করে হতে পারে!"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget