এক্সপ্লোর

Roopa Ganguly: 'পুলিশ ভয় দেখিয়েছে, দিনের পর দিন মার খেয়েছি.. কিছুই ভুলিনি', বিজেপির টিকিট পেয়ে বললেন রূপা গঙ্গোপাধ্যায়

Roopa Ganguly News: নির্বাচনে লড়তে নামার আগে রূপা বলছেন, 'পশ্চিমবঙ্গে আমরা যেভাবে দিনের পর দিন মার খেয়েছি, আমি সেটা ভুলিনি। আমাদের কার্যকর্তারা মার খেয়েছেন..'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে লড়বেন নির্বাচনে।
  • পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ও বোমা কারখানার প্রসঙ্গ তুললেন।
  • মৃত ভোটারদের নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর উপর জোর দিলেন।
  • আত্মরক্ষার অধিকার ও পুলিশের ভূমিকা নিয়েও তিনি সরব হন।

কলকাতা: বিজেপির দ্বিতীয় দফার তালিকায় নাম রয়েছে তাঁর। সোনারপুর দক্ষিণ থেকে ২০২৬ -এর নির্বাচনে লড়বেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। বিজেপির টিকিটে এবার নতু কেন্দ্রে লড়াই তাঁর, প্রচার ও শুরু করবেন শীঘ্রই। তার আগে, এবিপি আনন্দকে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়?

নির্বাচনে লড়তে নামার আগে রূপা বলছেন, 'পশ্চিমবঙ্গে আমরা যেভাবে দিনের পর দিন মার খেয়েছি, আমি সেটা ভুলিনি। আমাদের কার্যকর্তারা মার খেয়েছেন.. আমরা বারুইপুর গিয়েছিলাম। ৫ জন মিলে আমাদের কার্যকর্তাদের মেরেছিল সিপিএম এবং টিএমসি মিলে। তাদের গ্রেফতার করানোর জন্য আমায় ঘোষাল বাড়িতে ২-৩টে রাত থাকতে হয়েছিল। সেই জন্য আমি নাকি বন্দুক চালাতে পারি বলে আমায় অনেক কথাও শুনতে হয়েছিল। তখন আমি এমপি। তার আগে মারধর খেয়েছি বলে আমায় CRPF দেওয়া হয়েছিল। শয়ে শয়ে লোকের সামনে পুলিশ এসে আমায় ভয় দেখিয়েছিল। বলেছিল, আপনার CRPF তো বন্দুক চালাতে পারবে না আমরা অনুমতি না দিলে। তাহলে আপনাকে রক্ষা করবে কে? এই দিনগুলো আমি ভুলিনি। আমি বলেছিলাম, আমি নিজেই বন্দুক চালাতে পারি। আত্মরক্ষার আইন আমি জানি। আমি নিজেই বন্দুক কেড়ে নিয়ে বন্দুক চালাব প্রয়োজন হলে। আমায় ভয় দেখালে হবে না, আপনি ওদের ধরে আনুন। পুলিশকে আমি পরিষ্কার বলি, আমি জানি, আপনারাও জানেন ওরা কোথায় রয়েছে। বানতলা পালিয়ে গিয়েছিল। দিনগুলো আমি ভুলিনি।'

রূপা গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'ওখানে অনেক বোমার কারখানা আছে। একটা কারখানায় বিস্ফোরণ হয়ে বহু মানুষ আহত হন। তারপরে ১ বছর, ৬ মাসের জন্য সেটা বন্ধ ছিল। তারপরে ছেলের বউয়ের নামে সেই বোমা কারখানা ফের চালু হয়ে যায়। পশ্চিমবঙ্গের মানুষেরা ছোট ছোট বাচ্চাদের এই সমস্ত বোমা কারখানায় কাজ করতে পাঠাতে বাধ্য হচ্ছেন তাঁরা দিনে ১০০ টাকা, ১২০ টাকা পাবেন বলে। স্কুলে যায় না তারা। এই দিনটা আমরা আর কতদিন দেখব?'

যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সোনাপুর দক্ষিণ, সেখানে গতবার ২০ হাজার লিড ছিল। সেই ভোট কীভাবে নিজের দিতে টানবেন রূপা? অভিনেত্রী বলছেন, 'ভোটের সংখ্যাতত্ত্ব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। মানুষের কাছে পৌঁছনোটা অনেক বেশি প্রয়োজন। মানুষ যেটা ঠিক করেন, সেটাই হবে। আগের যা যা নির্বাচনে, যা যা সংখ্যাতত্ত্ব রয়েছে... আপনারা ভুলবেন না যে এখানে মৃত ভোটারদের বাঁচিয়ে রাখার একটা রেওয়াজ ছিল। সবাই সেটা করেছেন এবং পোক্ত হয়েছেন তাতে। বলা হয়েছে, বাড়িতে সাদা থান দিয়ে আসব। মানুষের কাছে আমার প্রশ্ন, এর শেষ কবে হবে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget