এক্সপ্লোর

Sandeshkhali : নন্দীগ্রামের ছায়াই সন্দেশখালিতে ? বিস্ফোরক দাবি শুভেন্দুর, দিলীপেরও কি তাই মত?

Sandeshkhali And Nandigram: 'জমি দখল এখানেও একটা বড় ইস্যু। ২০১৩ থেকে সন্দেশখালিতে কেউ ভোট দিতে পারেননি' বললেন শুভেন্দু

রঞ্জিত সাউ, শিবাশিস মৌলিক, কলকাতা : বিজেপির ( BJP ) শীর্ষনেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । যাচ্ছেন সুকান্ত মজুমদারও। বিজেপি সূত্রে খবর, আজই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সন্দেশখালি নিয়ে বিশেষ বৈঠক করতে পারেন তাঁরা দুজনেই। ৫০ দিন পার। এখনও অগ্নিগর্ভ সন্দেশখালি। অনেকেই বলছেন, এই আন্দোলনের ধাঁচ নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিকেই চাঙ্গা করছে। এবার শুভেন্দু অধিকারীর কণ্ঠেও শোনা গেল সেই দাবি। 

দিল্লি যাওয়ার আগে ফের বিস্ফোরক শুভেন্দু। 'নন্দীগ্রামে যা ছিল তা আছে সন্দেশখালিতেও ( Sandeshkhali ) । জমি দখল এখানেও একটা বড় ইস্যু। ২০১৩ থেকে সন্দেশখালিতে কেউ ভোট দিতে পারেননি। সন্দেশখালিতে চলছে বশ্যতাবিরোধী আন্দোলন' দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি আরও বলেন, সন্দেশখালির বুঝিয়ে দিয়েছে তারা নরেন্দ্র মোদিকে ভরসা করছে। ভোট লুঠ, গণতন্ত্র হত্যা,  নারী নির্যাতন আর জমি দখল, এই তিনটে বড় ইস্যু নিয়ে বশ্যতাবিরোধী সংগ্রাম হচ্ছে বলে মন্তব্য করেন শুভেন্দু। 

অন্যদিকে, শনিবারই বিজেপির সাংসদ দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয়, সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? এবিপি আনন্দ-কে তিনি জানান,'নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল। এটা দেখেও ( সন্দেশখালি ) বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন। নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে। সাধারণ মানুষ নিজের হাতে ঝাণ্ডা তুলে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছেন। তারা এখন কোনো পার্টিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে। ' 

শনিবারই বঙ্গ বিজেপির দুই স্তম্ভ সুকান্ত ও শুভেন্দু, জেএনইউর একটি হস্টেলে আলোচনাসভায় অংশ নেবেন তাঁরা। সন্দেশখালি নিয়ে বক্তব্য রাখবেন তাঁরা। সেই আলোচনা সভায় দেখানো হতে পারে সন্দেশখালি নিয়ে বিজেপির তৈরি তথ্যচিত্রও। 

গত ২০ ফেব্রুয়ারি ৩ বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালি পৌঁছতে পারেন শুভেন্দু অধিকারী। তাও প্রথমে ধামাখালিতে বাধা পান তিনি। পরে হাইকোর্টের নির্দেশ আসার পর ব্য়ারিকেড সরায় পুলিশ। শুভেন্দুকে সামনে পেয়েই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। এদিন জেলবন্দি বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতেও যান বিজেপি নেতারা। সন্দেশখালিতে দাঁড়িয়েই শুভেন্দু কথা দিয়ে আসেন ২৬ ফেব্রুয়ারি ফের আসবেন তিনি। তবে সন্দেশখালির অনেক জায়গায় ১৪৪ ধারা জারি থাকায় তিনি আদালতের অনুমতি চান। তাতেই বিচারপতি কৌশিক চন্দ প্রশ্ন করেন, দুদিন পরেও তো যাওয়া যায়, সোমবারই যেতে হবে কেন ? এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।   

আরও পড়ুন :

গোপনীয়তা বজায় রেখে পুলিশে চোখ এড়িয়ে সন্দেশখালিতে মীনাক্ষী

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রায় ১ ঘণ্টার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! গাছ পড়ে বিপর্যয়, ব্যহত যানজট! মৃত ১
প্রায় ১ ঘণ্টার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! গাছ পড়ে বিপর্যয়, ব্যহত যানজট! মৃত ১
West Midnapore News: বন্ধুর জন্মদিন উপলক্ষে পিকনিক করছিল নবম শ্রেণির দুই পড়ুয়া, বাজ পড়ে সব শেষ, পশ্চিম মেদিনীপুরে ২ কিশোরের মৃত্যু
বন্ধুর জন্মদিন উপলক্ষে পিকনিক করছিল নবম শ্রেণির দুই পড়ুয়া, বাজ পড়ে সব শেষ, পশ্চিম মেদিনীপুরে ২ কিশোরের মৃত্যু
Weather Update News: জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি
জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি
Weather Update: কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট
কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget