এক্সপ্লোর

Minakshi Mukherjee : টেরই পেল না পুলিশ ! মুখ ঢাকা সাদা ওড়নায়, ঘুরপথে সন্দেশখালি গেলেন মীনাক্ষী

Minakshi Mukherjee News : এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। সূত্রের খবর, তাই আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।  

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সন্দেশখালি পৌঁছলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee Reaches Sandeshkhali  ) । একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা, পুলিশে চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালি ঢুকলেন DYFI-এর রাজ্য সম্পাদক।

মীনাক্ষীর সঙ্গে রয়েছেন DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাও। গ্রামে গ্রামে গিয়ে কথা বলবেন তাঁরা। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। সূত্রের খবর, তাই আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।  

সূত্রের খবর, মীনাক্ষি নিজের মুখ ওড়না দিয়ে ঢাকা দিয়ে সন্দেশখালি প্রবেশ করেন। এই পরিকল্পনার কথা জানতেন মাত্র কয়েকজনই। জানতেন না  পার্টির হাইকমান্ডও। কারণ পাছে লোক জানাজানি হয়ে সব পরিকল্পনা জলে যায় ! তাই এই গোপনীয়তা। একটা সাদা ওড়নায় মুখ ঢেকে সবার আড়াল দিয়েই সন্দেশখালিতে ঢুকে পড়লেন মীনাক্ষী।  

গ্রামবাসীদের একাংশের দাবি,  বহুবছর পর মীনাক্ষি পা রাখাতে সন্দেশখালির মাটিতে ফের উড়ল লাল নিশান।                              

শনিবার লোকের  বাড়ি বাড়ি যান মীনাক্ষী। কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে। এর আগে একবার মীনাক্ষী সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে-বার সফল হননি। পুলিশের বাধায় ফিরে যান ডিওয়াইএফআই নেত্রী। এবার তাই নিয়েছিলেন বিশেষ স্ট্র্যাটেজি। এদিকে, একই দিনে সন্দেশখালিতে যেন দুই ছবি। একদিকে, যখন সন্দেশখালিতে অবাধে বিভিন্ন এলাকায় গেলেন রাজ্যের ২ মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। তখন সন্দেশখালিতেই বাধা দেওয়া হল ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। 

DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'বেআইনি কাজ করছে। এই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। মহিলা কমিশনে ওই মহিলা পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করব, তারপর ওনার বিরুদ্ধে মামলা ঠুকব। তারপরে উনি কোন বাড়িতে থাকেন, কোন থানাতে থাকেন, সেই থানাতেও কর্মসূচি হবে।' 

গত ২০ ফেব্রুয়ারি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বাম নেত্রী বৃন্দা কারাতও পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালিতে। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ধামাখালি পৌঁছতেই সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাতকে আটকায় পুলিশ।  তবে, এরমধ্যেই পুলিশের ঘেরাটোপ এড়িয়ে গ্রামে পৌঁছে যান কয়েকজন সিপিএম কর্মী। ভিডিও কলে বৃন্দা কারাতের সঙ্গে কথা বলেন সন্দেশখালির মহিলারা। পরে গ্রামে ঢুকতে পারেন বৃন্দা কারাতও। কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে।  সন্দেশখালির বেশ কয়েকটি পাড়ায় মহিলাদের সঙ্গে কথা বলে বিকেলে কলকাতায় ফেরেন বৃন্দা কারাত। 

 

 

আরও পড়ুন :

 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Naushad Siddiqui: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget