এক্সপ্লোর

Suvendu Adhikari: পিসি-ভাইপোকে উৎখাত করে আসল পরিবর্তন আনতে হবে, অভিজিৎকে পাশে নিয়ে বললেন শুভেন্দু

Abhijit Ganguly Joins BJP:

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাতের পালা শুরু বলে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে পাশে নিয়েই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু।(Suvendu Adhikari)

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, সদ্য BJP-তে যোগদানকারী কৌস্তভ বাগচির উপস্থিতিতে তাঁকে দলে স্বাগত জানানো হয়। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। (Abhijit Ganguly Joins BJP)

সেখানেই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু বলেন, "রাজ্যের সাধারণ মানুষকে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে শেখানো ব্যক্তি, আপসহীন সংগ্রামী মানসিকতা নিয়ে সর্বস্তরের যুবকদের জন্য তাঁর সরব কণ্ঠ শোনা গিয়েছে। নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। অগাস্ট মাসে অবসরগ্রহণের কথা ছিল। তার আগে মোদিজির আদর্শে  অনুপ্রাণিত হয়ে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন। ওঁকে স্বাগত জানাই।"

আরও পড়ুন: Abhijit Ganguly: তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত ঘিরেও কাটাছেঁড়া চলছে। তবে শুভেন্দুর বক্তব্য, "বাংলার রাজনীতিতে এমন মানুষের প্রয়োজনীয়তা ছিল। বিচারপতি হিসেবে অকুতোভয় চিত্তে কাজ করে গিয়েছেন তিনি, নানা ভাবে আক্রমণের পরও নিজের কাজ কর্ম চালিয়ে গিয়েছেন। কিন্তু কয়েক মাস আগে তাঁর কাজ করার সুযোগ কার্যত কেড়ে নেওয়া হয়। তাই লড়াইয়ের বৃহত্তর ক্ষেত্র খুঁজে নিয়েছেন তিনি। অমিত শাহ ওঁকে আশীর্বাদ করেছেন। মোদিজির পরিবারে, মোদিজির দলে আজ সদস্য হিসেবে যোগ দিচ্ছেন উনি। বাংলার পরিবারতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত, তোষণবাদী পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করতে লোকসভা নির্বাচন থেকে আসল পরিবর্তনের ডঙ্কা বাজবে এবার।"

তৃণমূল দলটিকে এবং তাদের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে BJP-কে ক্ষমতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা যদিও এখনও পর্যন্ত খোলসা হয়নি। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করবেন তিনি। যে দায়িত্ব দেওয়া হবে, নিষ্ঠা ভরে পালন করবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget