এক্সপ্লোর

Suvendu On Mamata: মোদিজি গঙ্গা, সমুদ্র ; উনি কালীঘাটের নালা, কী লড়বেন ! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শুভেন্দু

Suvendu Attacks Mamata On Modi : বছর পেরোলেই ছাব্বিশের ভোট, মোদি সফরের দিনে মমতাকে তীব্র আক্রমণ, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: বঙ্গ সফরে মোদি। আর দিনভর তোপ দাগলেন মমতা। বিজেপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে একেবারে ব্যাক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ! বিশেষ করে মুখ্যমন্ত্রীর সিঁদুর-কটাক্ষ। এরপরেই রেরে করে ময়দানে নেমেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবার কলকাতা বিমানবন্দর দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন, বিদ্যুতের বিল ৬২ হাজার টাকা ! গরমে অ্যাসবেসটসের ঘরে ৬ মাসের বাচ্চা থাকবে কী করে ? হাইকোর্টের দুয়ারে ঠাকুরমা

'মোদিজি গঙ্গা, সমুদ্র ; উনি কালীঘাটের নালা, কী লড়বেন !..'

শুভেন্দু বলেন, Completely antisocial ! উনি তো সিঁদুর মুছতে ভালবাসেন। ..মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না। ওনাকে আমি লড়েই হারিয়ে দিয়েছি। আবার ২৬ এ হারাব। মোদিজির সঙ্গে কী লড়বেন ? মোদিজি গঙ্গা। ভরা সমুদ্র। আর উনি কালীঘাটের নালা ! কার সঙ্গে কার তুলনা করছেন ? আমি হারিয়ে দিয়েছি। আমার সঙ্গে লড়ুন। তারপর মোদিজি।

'উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে..'

মুখ্যমন্ত্রী বলেছেন, 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে।আমি ওনাকে সাবধান করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব। এই লেভেলে নামবেন না।' মমতার নির্বাচন ইস্যুর পাল্টা বিরোধী দলনেতার প্রতিক্রিয়া, নির্বাচন হলে উনি থার্ড হবেন । অন্যরা সেকেন্ড হবে। পঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এনার অবস্থা তাই হবে। পশ্চিমবঙ্গে কী ভোট হয় ? আজকেও নরেন্দ্র মোদি আসার সময় কোচবিহারে সীতাই-শীতলকুচিতে ২৫ টা বাস ভেঙেছে । রাজবংশী সমাজের প্রচুর মানুষ হাসপাতালে। ওনার এই গুন্ডা গর্দি...রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। 

বাংলার রাজনীতিতে শুরু হল এবার সিঁদুর-সংঘাত

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে শুরু হল এবার সিঁদুর-সংঘাত। আজ আলিপুরদুয়ারের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে ফের প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাল্টা সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্য়মন্ত্রী বললেন, সিঁদুর বেচতে এসেছেন, নিজের স্ত্রীকে আগে সিঁদুর পরান! রাজনীতিতে এবার সিঁদুর-সংঘাত!একই দিনে, রাজ্য়ের দুই প্রান্ত থেকে পরস্পরের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের ভিতরে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। তারপর, প্রথম পশ্চিমবঙ্গ সফরে, প্রধানমন্ত্রীর ভাষণের অনেকখানি জুড়ে রইল সেই অপারেশন সিঁদুর। পাল্টা সুর চড়ালেন মুখ্য়মন্ত্রীও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget