এক্সপ্লোর

Suvendu Adhikari : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতার পাশে থাকার বার্তা শুভেন্দুর

Kurmi Leader : এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ (Rajesh Mahato) ৪ জনের জেল হেফাজত। এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। কাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়। এই পরিস্থিতিতে রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারীর। প্রয়োজনে আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতার।

শুভেন্দু বলেন, "আমি রাজেশ মাহাতোকে বলব, আপনি এখনই আইনি লড়াই করুন। আপনি যদি নিজে পারেন ঠিক আছে। আর যদি আইনি লড়াইয়ে বিরোধী দলনেতার সাহায্যের প্রয়োজন হয়, আমি করব।"

গত পরশু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ে কুড়মিদের ক্ষোভ ! ইটবৃষ্টি, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চলে। তৃণমূলকর্মীদের মারধর করা হয়। ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। উঠল চোর চোর স্লোগান।

শুক্রবার সন্ধেয় কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা সুর চড়িয়ে অভিষেক বলেন, 'খেলা তুমি শুরু করছো, শেষ আমি করব। সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই...।'

বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই গড় শালবনিতে জমায়েত করছিলেন কুড়মিরা। বিকেলের দিকে মিনিট ৪০ রাস্তা অরবোধও করা হয়। সন্ধেয়, দহিজুড়ির কর্মসূচি শেষ করে লোধাশুলির দিকে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন, ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়ি চলে যেতেই শুরু হয় মুহুর্মুহু ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। 
বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। আহত হন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গাড়ির পর গাড়ি থেঁতলে দিয়েছে, কোনও অভিযোগ থাকলে, শান্তিপূর্ণভাবে কথা বলুন। রাজ্যের মন্ত্রীকে ইট ছুড়ে মারছেন। তৃণমূল কর্মীরা বাইকে করে যাচ্ছে, গলায় গামছা দিয়ে টেনা নামাচ্ছে। এ কী আন্দোলন?'

তৃণমূল সূত্রে দাবি, ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী হয়েছে তা বিষদে জানান তিনি। 

শুক্রবার রাতে এই ঘটনার পর কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। এরপরই তৎপর হয় পুলিশ। রাত থেকেই শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে মোট ১৪টি ধারা দেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি জামিন অযোগ্য় ধারা। এরমধ্য়ে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়য়ন্ত্র, সরকারি কর্মীদের মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের ধারা। হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget