এক্সপ্লোর

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

Nandigram BJP: সবার মত নিয়ে প্রধান হিসেবে নির্বাচিত করা হয় আভা বেরা ও উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয় খাদিজা খাতুনকে। এই দুজনেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতলেও পরে বিজেপিতে যোগদান করেন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুুর: নন্দীগ্রামে আরও এক গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া আবির। প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা। নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের ভোটে তৃণমূল পায় ১৪টি আসন ও নির্দলরা পায় ৮ টি আসন। কিছুদিন আগে তৃণমূলের প্রধান ও উপপ্রধান ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার প্রধান নির্বাচনের দিন ধার্য্য হয়। সেই অনুযায়ী নির্বাচন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ১০ জন ও নির্দলের ৭জন সদস্য়। সবার মত নিয়ে প্রধান হিসেবে নির্বাচিত করা হয় আভা বেরা ও উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয় খাদিজা খাতুনকে। এই দুজনেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতলেও পরে বিজেপিতে যোগদান করেন।

উল্লেখ্য়, পূর্ব মেদিনীপুরের অমর্ষি ২ গ্রাম পঞ্চায়েতে গঠন হল নতুন বোর্ড। ১৮ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে ২০২৩ সালের ভোটে ১১জন তৃণমূলের সদস্য় নির্বাচিত হন। আর ৭জন বিজেপির সদস্য় নির্বাচিত হন। তবে পালাবদলের পর প্রধান-উপপ্রধান সমেত ১১জন তৃণমূলের সদস্য়ই পদত্য়াগ করেন। ফলে পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়। এই আবহে BDO-র দ্বারস্থ হন বিজেপি সদস্য়রা। সেই আবেদনের পরই এবার বিজেপির সদস্য়দের নিয়ে নতুন বোর্ড গঠন করা হল।

কিছুদিন আগেই নন্দীগ্রামে এসে উপনির্বাচন ইস্যুতে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এসে তিনি বলেছিলেন যে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের কেউই প্রার্থী দিতে পারবে না উপনির্বাচনে। ১৯ বছর আগে, তিনি নিজেও সামিল হয়েছিলেন নন্দীগ্রাম জমি আন্দোলনে। আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেই সিঙ্গুর-নন্দীগ্রামের স্মৃতি আর ফিরিয়ে আনতে চান না শুভেন্দু অধিকারী। বাম আমলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর সরকারকে। ২০০৬ সালে, শিল্পের বীজ বোনা হয়েছিল সিঙ্গুরে। ওই বছর ২০ জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই আন্দোলন শুরু করেন কৃষকদের একাংশ। সরকার ৯৯৭ একর জমি অধিগ্রহণ করতে চাইলেও, প্রায় ৪০০ একর জমির মালিকরা জমি দিতে অস্বীকার করেন। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিনই নন্দীগ্রামে এসে একগুচ্ছ আশ্বাসও দিয়েছেন তিনি, দিন বদলের স্বপ্ন এখন বাস্তব রূপ নেয় কবে, সেদিকেই তাকিয়ে নন্দীগ্রাম।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget