এক্সপ্লোর

Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

Bratya Basu: মমতা তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ব্রাত্য বসু। ভোটে ভরাডুবির ৬ মাস পর নীরবতা ভেঙে বললেন, আমার দল কোনটা আমি তো বুঝতে পারছি না।

কলকাতা : ফুল বদলের চেষ্টায় ব্রাত্য বসু ? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে বাড়ল জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল আমলের ২ মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো FIR দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ৩ মহিলা। মামলা পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়। 

কী বলেছেন সুকান্ত মজুমদার ? 

"আমার কাছে খবর আছে যে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে এই অভিযোগটা এসেছে, তারপরে উনি যোগাযোগ করছেন। এই যৌন হেনস্থার যে অভিযোগ তারপরে... অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। অথবা ডালই কালা পুরোটা। দুটোর মধ্যে কোনও একটা। তবে যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, বড় ফুলের মন্দিরে আপাতত কোনও জায়গা নেই", বললেন সুকান্ত মজুমদার। 

অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...' 

ব্রাত্য বসুর বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ?  

তৃণমূল জমানার দুই মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে একজন সামলেছেন রাজ্যের শিক্ষা দফতর। অন্যজন ছিলেন তথ্য-সংসকৃতি প্রতিমন্ত্রী। সেই ২ প্রাক্তন মন্ত্রী, ব্রাত্য বসু ও জেলবন্দি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবার দায়ের হয়েছে জিরো FIR। ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ৩ মহিলার অভিযোগের প্রেক্ষিতে বাগুইআটি থানায় জিরো FIR দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। বাগুইআটি থানায় হওয়া জিরো FIR-এর প্রেক্ষিতে মামলা পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়। 

ব্রাত্য় বসুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন তথ্য় ও সম্প্রচার দফতরের দুই অস্থায়ী কর্মী। অভিযোগ, তাঁদের পানিশমেন্ট ট্রান্সফার পর্যন্ত করা হয়! পাল্টা জবাব দিলেন, তৃণমূল আমলের হেভিওয়েট মন্ত্রী। বললেন, তদন্ত হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হেভিওয়েট মন্ত্রী ছিলেন। সামলিয়েছেন শিক্ষা দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর। সেই ব্রাত্য় বসুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন, তথ্য় ও সম্প্রচার দফতরের এই অস্থায়ী কর্মীরা। পাল্টা ব্রাত্য বসু বলেছেন, 'কু-প্রস্তাব দিতে গেলে, প্রথমে আমাকে চিনতে হবে (অভিযোগকারীকে), চোখে দেখতে হবে। আমি চাইছি, এটার তদন্ত হোক। আমি যদি বলি উল্টোটা? সত্য়ি উনি আসলে আমায় একটা কুপ্রস্তাব দিয়েছিলেন, আমি তখন রাজি হইনি। এখন তাই ক্ষেপে গিয়ে বলছেন। এমনও তো হতে পারে। ব্য়ক্তিগত শত্রুতা বলে মনে হচ্ছে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget