এক্সপ্লোর

Coochbehar News:বিরল সৌজন্য? রাস্তা তৈরির সূচনা অনুষ্ঠানে পাশাপাশি হাজির তৃণমূল নেতা ও বিজেপি বিধায়ক

Road Inauguration Program: এক জন জেলা পরিষদের সহ-সভাপতি, অন্য জন স্থানীয় বিধায়ক। দলীয় পরিচয় দেখলে, দু'জন দুই শিবিরের। তবে তাতে যে সৌজন্যে আটকায় না, তা প্রমাণ হয়ে গেল আরও একবার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এক জন জেলা পরিষদের সহ-সভাপতি, অন্য জন স্থানীয় বিধায়ক (BJP MLA And  TMC Zilla Parishad Vice Present At The Same Government Program) । দলীয় পরিচয় দেখলে, দু'জন দুই শিবিরের। তবে তাতে যে সৌজন্যে আটকায় না, তা প্রমাণ হয়ে গেল আরও একবার। একসঙ্গেই রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে হাজির রইলেন বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ। ক্রমে বিরল হতে থাকা রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল কোচবিহার জেলার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ।

পাশাপাশি...
সরকারি অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ পান না, এমন অভিযোগ অতীতে একাধিক বার শোনা গিয়েছে বিরোধী জনপ্রতিনিধিদের মুখে। সেই নিরিখে 'ইতিবাচক' ব্যতিক্রম কোচবিহারের ঘটনা। উত্তরবঙ্গের এই জেলার মধুপুর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা উদ্বোধনে একেবারে উল্টো ছবি দেখল রাজনৈতিক মহল। আরআইডিএফ প্রকল্পের মাধ্যমে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা তৈরির জন্য মধুপুর গ্রাম পঞ্চায়েতের কাজের সূচনা ছিল এদিন। অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ। আসেন স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়। দুজনে একসঙ্গে উদ্বোধন করেন। তবে এ নিয়ে বিজেপি বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের জেলা পরিষদের সহ-সভাধিপতি। তিনি বলেন, ' জানতাম না যে ওখানে বিজেপি বিধায়ক আসবেন। তবে আমরা উন্নয়নে বিশ্বাসী। সকলে  নিয়ে উন্নয়ন আমাদের লক্ষ্য। আমরা রাজনীতি দেখি না। তাই জেলা পরিষদের কাজ হলেও উনি ছিলেন।' অনুষ্ঠানে হাজির থেকে বিজেপি বিধায়কও দেখলেন কী ভাবে উন্নয়ন করতে হয়, এটাও জানান জলিল আহমেদ। কী বললেন বিজেপি বিধায়ক?
তাঁর কথায়, 'স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের আমন্ত্রণে গিয়েছিলাম। জলিল সাহেব উপস্থিত ছিলেন। বিষয়টা ভালো লেগেছে যে সেখানে আমন্ত্রণ পেয়েছি। আমরা সব সময় উন্নয়ন চাই। সকলের সঙ্গে এ কাজ করতে চাই। এই বিষয়গুলো যত বার হবে, ততই জনপ্রতিনিধি হিসেবে আমরা সকলে কাজ করতে পারব।'

অন্য ছবি...
উত্তরবঙ্গের এই জেলায় রাস্তার কাজের সূচনায় যে ছবি দেখা গেল, তাতে রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়লেও ক্রমেই এই ছবি বিরল হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্গাপুজোর কার্নিভালের সময়ের কথাই ভাবা যাক। জেলায় জেলায় যখন কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, তখন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথাকেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেছিলেন, শোভাযাত্রায় গেরুয়া শিবিরের কোনও সাংসদ-বিধায়ককে আমন্ত্রণ করা হয়নি। তৃণমূল অবশ্য জানিয়েছিল, মুখ্য়মন্ত্রীই সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি ঢাক বাজাতে বাজাতে আসতে পারে। তবে বিতর্ক কম হয়নি।

আরও পড়ুন:চার জনের মৃত্যুতে ফিরল হুঁশ! ৬০টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget