এক্সপ্লোর

Eastern Railway: চার জনের মৃত্যুতে ফিরল হুঁশ! ৬০টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের

Tank Collapse: প্ল্যাটফর্মে আর কোনও ওভারহেড জলের ট্যাঙ্ক রাখতে চাইছে না রেল। কোনও কংক্রিটের জলের ট্যাঙ্ক ৬০ বছর হলেই ভেঙে ফেলার সিদ্ধান্ত রেলের। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক ভেঙে ৪ জনের মৃত্যুতে হুঁশ ফিরল রেলের। স্টেশনে স্টেশনে ৬০টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বিভিন্ন স্টেশন চত্বরে থাকা ৪৮টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে খবর, প্ল্যাটফর্মের উপরে থাকা ১২টি ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। সূত্রের খবর, প্ল্যাটফর্মে আর কোনও ওভারহেড জলের ট্যাঙ্ক রাখতে চাইছে না রেল। কোনও কংক্রিটের জলের ট্যাঙ্ক ৬০ বছর হলেই ভেঙে ফেলার সিদ্ধান্ত রেলের। 

ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত: বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক দুর্ঘটনার পরই নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৬০টি ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি যেসব ট্যাঙ্কের বয়স ৬০ বছরের বেশি তাও ভেঙে ফেলা হবে। পূর্ব রেল সূত্রে খবর, প্ল্যাটফর্মের উপরে থাকা হাওড়া ডিভিশনে ৩ টি, আসানসোল ডিভিশনে ৮ টি এবং মালদহ ডিভিশনে ১টি ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। অর্থাৎ প্লাটফর্মের উপর আর কোনও জলের ট্যাঙ্ক রাখবে না পূর্ব রেল। এছাড়াও স্টেশন চত্বরে থাকা আরও ৪৮ টি ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তার মধ্যে শিয়ালদা ডিভিশনের ৭টি, আসানসোল ডিভিশনে ২৩ টি, হাওড়া ডিভিশনের ১৪ টি এবং মালদা ডিভিশনের ৪টে- মোট ৪৮ টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী এক বছরের মধ্যেই এই ট্যাঙ্কগুলি ভেঙে ফেলা হবে। মূলত এই সমস্ত ট্যাঙ্ক থেকে প্ল্যাটফর্ম এবং প্লাটফর্ম চত্বরে জল সরবরাহ করত রেল। যাতে সমস্যা না হয়, তার জন্য আধুনিক পদ্ধতিতে প্ল্যাটফর্মের বাইরে ট্যাঙ্ক তৈরি করবে রেল।

গত ১৩ ডিসেম্বর ট্রেন ধরতে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঘোরে মৃত্যু হয় ৪ জনের। রীতিমতো মৃত্যুপুরী হয়ে ওঠে বর্ধমান স্টেশন। প্ল্যাটফর্মে যাত্রী-শেডের ওপর জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে পড়ে ঘটে গিয়েছে মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে।। মৃতদের তালিকায় রয়েছেন মহিলা সহ ৪ জন। আহত অন্তত ৩৪। ২০২০ সালের ৪ জানুয়ারির পর চলতি বছরের ১৩ ডিসেম্বর, প্রায় ৪ বছরের মাথায় দুর্ঘটনায় মৃত্যুর আতঙ্ক ফিরে এসেছে বর্ধমান স্টেশনে। সব মিলিয়ে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন রেলযাত্রীরা। তাঁরা জানিয়েছিলেন, 'শেষ মুহূর্তে ট্রেন ঢোকার ঘোষণা করার রোজই হুড়হুড়ি পড়ে যায় স্টেশন'। প্রশ্ন উঠছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা বর্ধমান স্টেশনে রক্ষণাবেক্ষণের কেন এই হাল? কোথায় যাত্রী সুরক্ষা? দুর্ঘটনার দায় কার? এই ঘটনাতে ৩ সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্য়েই গঠন করেছে রেল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:  Kolkata Metro Disruption: দুদিনের ব্যবধানে থমকে পরিষেবা, কেন বারবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মধ্য়ে বন্ধ মেট্রো চলাচল?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget