এক্সপ্লোর

Chandana Bauri: স্বামী রাজমিস্ত্রি, সকালে উঠে চা করে , ঘর সামলে সোজা নবান্নে, চমকে দেওয়া জীবনযাপন BJP বিধায়ক চন্দনা বাউরির

BJP MLA chandana bauri : পরিবারের লোকজনকে চা দিয়ে, ঘরের ছোটখাটো কাজ সামলে প্রস্তুতি নিচ্ছেন কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার।

প্রসূন চক্রবর্তী , বাঁকুড়া : ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। বাঁকুড়ার শালতোড়ার এক সাধারণ গ্রামবাংলার বাড়িতে দিনের শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। রান্নাঘরে নিজের হাতে চা বানাচ্ছেন চন্দনা বাউরি ( Chandana Bauri )। পরিবারের লোকজনকে চা দিয়ে, ঘরের ছোটখাটো কাজ সামলে প্রস্তুতি নিচ্ছেন কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার। কারণ আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে বিজেপি বিধায়কদের সঙ্গে।

রাজমিস্ত্রীর জোগাড় থেকে বিধায়ক, বদলায়নি চন্দনা বাউরির জীবনযাপন

দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু সেই সাফল্য তাঁর জীবনযাপনে এতটুকুও বদল আনতে পারেনি। এখনও তিনি সেই চেনা গ্রামের গৃহবধূ, যিনি একসময় স্বামী  শ্রাবণ  বাউরির সঙ্গে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন।

সংগ্রামের ভিতর থেকেই উঠে আসা

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারে জীবন কেটেছে চন্দনা বাউরির। সংসারের টানাপোড়েন, অভাব, অনিশ্চয়তা—সবকিছুর মধ্যেই দিন গিয়েছে। স্বামী পেশায় রাজমিস্ত্রী। সংসার চালাতে তাঁর সঙ্গেই জোগাড়ের কাজ করতেন চন্দনা। ছোটবেলায় রাজনীতির সঙ্গে যোগ ছিল না।   কিন্তু চারপাশে অন্যায়, অত্যাচার এবং সাধারণ মানুষের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছিলেন। সেই অভিজ্ঞতাই তাঁকে রাজনীতির পথে টেনে আনে। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

২০২১ সালে শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। তখন অনেকেই অবাক হয়েছিলেন। এক সাধারণ গৃহবধূ, যাঁর কোনও রাজনৈতিক প্রভাব বা অর্থবল নেই, তিনি কি ভোটে লড়তে পারবেন? কিন্তু সেই নির্বাচনে তৃণমূলের প্রবল ঝড়ের মধ্যেও জয় ছিনিয়ে আনেন চন্দনা বাউরি। এরপর ২০২৬-এ দল ফের তাঁর উপর ভরসা রাখে। সেই আস্থার মর্যাদা রেখে দ্বিতীয়বারের জন্য আরও বড় ব্যবধানে জয়ী হন তিনি।

জয় এসেছে, বদলাননি মানুষটা

দু’বারের বিধায়ক হয়েও তাঁর জীবন এখনও মাটির কাছাকাছি। বাড়িতে আজও কোনও বিলাসিতা নেই। নিজের হাতে সংসারের কাজ করেন। এখনও গ্রামের মানুষজন অবলীলায় তাঁর বাড়িতে ঢুকে পড়েন, কথা বলেন, সমস্যা জানান।  বিধায়ক হওয়ার পরেও নিজের বাড়ি তৈরি করতে আলাদা করে সামর্থ্য ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটিও স্বামী-স্ত্রী মিলে নিজেরাই তৈরি করেছেন। চন্দনা বাউরীর কথায়, “আমি যখন রাজনীতিতে আসি, তখন তৃণমূলের অত্যাচার দেখে সিদ্ধান্ত নিই যে আমায় লড়তে হবে। আমায় দেখে যেন আরও মহিলারা সাহস পান।”

কখনও সাইকেল চেপে, কখনও হেঁটে, কখনও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রচার করেছেন। রাজনীতি তাঁর কাছে ক্ষমতার লড়াই নয়, বরং বেঁচে থাকার লড়াইয়েরই একটা অংশ।

প্রতিশ্রুতির ভার এখন কাঁধে

নির্বাচনে জেতার উচ্ছ্বাসের মধ্যেও নিজের প্রতিশ্রুতিগুলো ভুলে যাননি চন্দনা। তাঁর এখন সবচেয়ে বড় লক্ষ্য শালতোড়ার উন্নয়ন। দামোদর নদের উপর পাকা সেতু নির্মাণ, প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, বন্ধ হয়ে থাকা পাথর শিল্পকে ফের সচল করা—এই বিষয়গুলোকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, এলাকার পরিযায়ী শ্রমিকদেরও ঘরে ফেরানোর স্বপ্ন দেখছেন। তাঁর পরিকল্পনা, স্থানীয় স্তরে এমন কাজের সুযোগ তৈরি করা যাতে মানুষকে আর ভিনরাজ্যে পাড়ি দিতে না হয়। চন্দনা   জানেন, সংগ্রাম এখনও শেষ হয়নি। তবে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করা সেই মেয়েটি আজও বিশ্বাস করেন—মানুষ পাশে থাকলে অসম্ভব বলেও কিছু হয় না। 

আরও পড়ুন : গোটা অপারেশনের পিছনে তাহলে এই ব্যক্তিই ? চন্দ্রনাথ খুনের পর্দাফাঁস হল?  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget