এক্সপ্লোর

By Election : বিজেপি বিধায়কের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের।

রুমা পাল, কলকাতা : ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election)। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের। তাঁর মৃত্যুর পর এসএসকেএমে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। অব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হয়, অভিযোগ তোলেন বিধায়কের ছেলে প্রদীপ্ত রায়ের। আরও দাবি, মাঝরাতে বেডে শুয়ে ঠান্ডায় কাঁপছিলেন বিজেপি বিধায়ক। বললেন, 'কম্বল, চাদরও জোটেনি। পরে অভিযোগ করায় চাদর এনে দেওয়া হয়।' শুধু তাই নয়। মাঝরাতে স্ট্রেচার ঠেলে পরিবারের সদস্যদেরই রোগীকে উডবার্ন ব্লকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয়, আরও অভিযোগ বিষ্ণুপদ রায়ের পরিবারের। 

এর আগে রাজ্যে তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল। সেখানে কংগ্রেস-বামেদের জোট প্রার্থী হিসেবে তৃণমূলকে হারালেও জয়ের কয়েকমাসের মধ্যেই দল বদলে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন বায়রন বিশ্বাস। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেন বায়রন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে ২০২২ সালে প্রয়াত হলেও এখনও সেখানে হয়নি উপনির্বাচন, যা নিয়ে কিছুদিন আগেই পোস্টারও পড়েছিল সেখানে। 

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে, বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৫। এরপর একে একে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। সেই তালিকায় যুক্ত হয়েছিল, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম। যার বায়রন বিশ্বাসও বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার পরও তৃণমূলে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget