এক্সপ্লোর

Recruitment Scam: মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব

Murshidabad News: প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের বড়সড় পদক্ষেপ করা হয়েছিল সোমবার। এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষককে।

প্রকাশ সিনহা, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) পর এবার বাঁকুড়ার (Bankura) ৭ প্রাথমিক শিক্ষককে (Primary Teachers) তলব। ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই (CBI)। আগামীকাল নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ। গতকালই গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন ৭ প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই।                                                    

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের বড়সড় পদক্ষেপ করা হয়েছিল সোমবার। এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষককে। ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৪ জন অযোগ্য শিক্ষককে। সোমবার সমন করে, এই ৪ শিক্ষককে আদালতে তলব করা হয়।

তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের।

কিন্তু টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, আগেই এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এনিয়ে তদন্তকারী অফিসারকে শোকজও করেছিলেন বিচারক। জাহিরাদ্দিন শেখ, সায়গর হোসেন, সীমার হোসেন এবং সৌগত মণ্ডলকে। ধৃত ৪ জনই মুর্শিদাবাদের বাসিন্দা।

আরও পড়ুন, ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, ঠাকুরপুকুরে ট্যাক্সির ধাক্কা বালককে, মাথায় গুরুতর আঘাত

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের ২৪ পাতার চার্জশিটে বিস্ফোরক তথ্য। চার্জশিটে উল্লেখ, চাকরি-বিক্রির এজেন্ট ও চাকরিপ্রার্থী মিলিয়ে মোট ১৪১ জনের কাছ থেকে টাকা নেন তাপস। মোট ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে, চাকরি বিক্রি করে ৭১ জনের কাছ থেকে মোট ৩ কোটি ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। সিবিআই চার্জশিটে উল্লেখ, চাকরি বিক্রি করে মুর্শিদাবাদের ৫ শিক্ষকের কাছ থেকে মোট ২৩ লক্ষ টাকা নেন তাপস মণ্ডল। এর মধ্যে ধৃত সায়গর হোসেন দিয়েছিলেন ৬ লক্ষ টাকা। ধৃত জাহিরুদ্দিন শেখ, সৌগত মণ্ডল দিয়েছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা করে । ধৃত সীমার হোসেন চাকরি কিনতে ৫ লক্ষ টাকা দেন তাপস মণ্ডলকে। চার্জশিটের ১ নম্বরে নাম থাকা আশিক আহমেদকে এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget