এক্সপ্লোর

Tripura News: বিজেপি শাসিত গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব ত্রিপুরার বিজেপি বিধায়ক

ফেসবুক পোস্ট। তাকে কেন্দ্র করে বিজেপি শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে ক্ষোভ উগরেছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা। 

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: বিজেপি (BJP) শাসিত গুজরাতে (Gujrat) শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব বিজেপি (BJP) শাসিত ত্রিপুরার (Tripura) বিধায়ক! ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে! ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছিল। যোগাযোগ করার পর তা মিটে গিয়েছে। 

একটা ফেসবুক পোস্ট (Facebook Post)। তাকে কেন্দ্র করে বিজেপি (BJP) শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা। 

আমবাসার বিধায়ক লিখেছেন, আমরা ত্রিপুরা বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা গুজরাতে এসেছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগছে, আমদাবাদ পৌঁছনোর পর রাত্রিবাসের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাতে থাকার মতো কোনও ভাল ব্যবস্থা বা খাবার নেই। 

ত্রিপুরা বিধানসভা সূত্রে খবর, ৭ বিজেপি বিধায়ক শিক্ষামূলক ভ্রমণের জন্য গুজরাতে গিয়েছেন। সোমবার রাত ১১টা ৫ মিনিটে তাঁরা আমদাবাদ বিমানবন্দরে নামেন। সেখান থেকে যান আমদাবাদ সার্কিট হাউসে। 

আমবাসার বিজেপি বিধায়কের অভিযোগ, গুজরাত সরকারের তরফে ত্রিপুরার জনপ্রতিনিধিদের জন্য সার্কিট হাউসে যে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়, তা মোটেও ভাল ছিল না। 

আমবাসার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা জানিয়েছেন, পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত অব্যবস্থা। থাকার ভাল জায়গা নেই। রাতে খাবার বাইরে থেকে আনাতে হয়েছে। ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে শুরু করেন বিরোধীরা। পুরভোটের আগে ত্রিপুরায় প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার কর্মীদের হোটেলবন্দি করে রাখার অভিযোগ উঠেছিল বিপ্লব দেব সরকারের পুলিশের বিরুদ্ধে। 

বিতর্কের মুখে অতিথি দেব ভব দর্শনেই তাঁরা বিশ্বাস রাখেন বলে সাফাই দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গুজরাত সরকারের অতিথি সৎকারের ধরন নিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সরব হতেই পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

সিপিএমের দাবি, প্রধানমন্ত্রীর রাজ্যে মর্যাদাহানির শিকার হয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়করা। বিশালগড়ের সিপিএম বিধায়ক ভানুলাল সাহার কথায়, একই দল পরিচালিত সরকার দুই রাজ্যে। আমাদের ছোট রাজ্য ঠিকই। কিন্তু বিধায়কদের মর্যাদা তো একই হওয়ার কথা। আমাদের রাজ্যের বিধায়কদের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছে। 

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, একটা অব্যবস্থা হয়েছিল। ওই রাজ্যের যিনি প্রোটোকল অফিসার ছিলেন, তাঁর সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। জানতে পেরে আমরা যোগাযোগ করি। এখন সমস্যা মিটে গিয়েছে।

ত্রিপুরা বিধানসভা সূত্রে খবর, তাঁদের ৭ বিধায়ককে আমেদাবাদ সার্কিট হাউস থেকে সরিয়ে ‘গান্ধীনগর এয়ারপোর্ট সার্কেল কমফোর্ট ইন’ নামে একটি বেসরকারি হোটেলে রাখা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget