এক্সপ্লোর

BJP Manab Guha : 'লাস্ট ওয়ার্নিং...এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে', বিজেপি নেতাকেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর

সংকীর্ণ রাস্তায় চার চাকা গাড়ি পার্ক করা ছিল স্থানীয় এক বিজেপি নেতার। তা দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মানব গুহ।

'যত বড় নেতাই হোক, এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে । নেতা মন্ত্রী সাংসদ যে-ই হোক, ছাড় পাবে না।' এখানে গাড়ি থাকলে, নয় পুলিশ কাঁটা লাগিয়ে দেবে, না হলে চাকা খুলে নিয়ে চলে যাবে, গাড়ি সুস্থ অবস্থায় থাকবে না। এভাবে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক মানব গুহ।  

ঘটনাটি  শুক্রবারের। পূর্ব বর্ধমানের মেমারিতে সংকীর্ণ রাস্তায় চার চাকা গাড়ি পার্ক করা ছিল স্থানীয় এক বিজেপি নেতার। তা দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মানব গুহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, 'এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর রাস্তায় গাড়ি রাখলে দোকানটাও বন্ধ হয়ে যাবে।'

তবে এই ঘটনায় দমে যাননি গাড়ির মালিক বিজেপি নেতা শ্যামল কুমার ধারা। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, ' বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য গাড়িটি দোকানের সামনে এনে রাখা হয়েছে। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। এতো যে নেতা মন্ত্রী বিধায়ক গাড়ি নিয়ে ছুটছেন- সেসব গাড়ি কোথায় থাকে?' 

মেমারির রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং বেআইনি পার্কিং আটকানোর পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখতে পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার অভিযানে নামেন বিধায়ক মানব গুহ। রাস্তায় মোটর সাইকেল ও গাড়ি পার্কিং করা আছে দেখে মেজাজ হারান বিধায়ক। জানিয়ে দেন, এভাবে মোটর সাইকেল রাখলে পাঁচশো টাকা জরিমানা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। 

গত ৩০ অক্টোবর মেমারি স্টেশন রোডে স্বচ্ছতা অভিযানে নামে মেমারি পুলিশ। স্বচ্ছতা অভিযানে যোগ দেন মেমারির বিধায়ক মানব গুহ।  তখনই দেখেন নিউ মার্কেট এলাকায় নিজের দোকানের  সামনে দাঁড় করিয়ে রাখা গাড়িটিকে। খোঁজ নিয়ে জানতে পারেন, সেটি বিজেপির মেমারি নগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধারার গাড়ি। গাড়িতে বিজেপির যুব মোর্চার বোর্ডও ছিল। শ্যামল কুমার ধারার ছেলে যুব মোর্চার নেতা। রাস্তায় ওই গাড়ি পার্ক করা দেখেই সরব হন মানব। হুঁশিয়ারি দেন, ' এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর পুলিশ কাঁটা লাগাবে। তাতেও কাজ না হলে টায়ার খুলে নিয়ে যাবে। দোকান খোলা বন্ধ হয়ে যাবে। এরপর গাড়ির মালিককে বিধায়ক অফিসে দেখা করতে বলেন তিনি। ' 

পাশাপাশি বিধায়ক বেশ কিছু দোকানের সামনে রাখা বাইকও সরিয়ে নিতে বলেন। এছাড়াও একটি দোকানের আবর্জনা নর্দমায় পড়ে থাকতে দেখে , দোকানের মালিককে দিয়েই নর্দমা থেকে দোকানের আবর্জনা পরিস্কার করান বিধায়ক।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
Advertisement

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget