এক্সপ্লোর

Rekha Patra: "অন্যায়ের প্রতিবাদ করতে দলে এসেছিলাম, এখনও যদি বিচার না পাই, মাঠে নামতে হবে", হুঁশিয়ারি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের

শরিকি বিবাদে রণংদেহী রেখা পাত্র, পুলিশের কলার ধরার কথা স্বীকার বিজেপি বিধায়কের।

উত্তর ২৪ পরগনা: শরিকি বিবাদে রণংদেহী রেখা পাত্র, পুলিশের কলার ধরার কথা স্বীকার বিজেপি বিধায়কের। অন্যায়ের প্রতিবাদ করতে দলে এসেছিলাম। এখনও যদি অন্যায়ের বিচার না পাই, তাহলে ফের মাঠে নামতে হবে।হুঁশিয়ারি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। দলের একাংশকেও নিশানা। 

আরও পড়ুন, তৃণমূল দলের নাম ও প্রতীকে কার অধিকার? আজই কি বড় সিদ্ধান্ত নিতে পারে কমিশন ?

কখনও বিজেপির যুব নেতার বিরুদ্ধে মিষ্টির দোকানে হাঙ্গামার অভিযোগ, কখনও তোলাবাজির অভিযোগ, এই আবহে এবার বিজেপির হেভিওয়েট বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। সন্দেশখালিতে শরিকি বিবাদে জড়ালেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। মারধরের অভিযোগ তাঁর বিরুদ্ধে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টর শাহজামান তরফদারকে প্রথমে ধাক্কা। তারপর আঙুল তুলে তর্ক করেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টরের জামার কলার ধরে বচসা করতেও দেখা যায় তাঁকে।
 
অভিযোগকারী রুম্পি নস্কর বলেন, 'নিজে (রেখা পাত্র) মারধর করেছিল। লাঠি ছিল। বাঁশ ছিল। দিয়ে আমাদের মেরেছে।  জমি দখল নিতে এসেছে। উনি যখন ক্ষমতায় দাঁড়িয়েছেন, এখন এসে বলছেন, যে আমার বাবার জমি আছে। আমি এখানে চাষবাস করব।  উনি ক্ষমতায় এসেছেন, বলে উনি দখল করতে আসবেন। সেটা তো আমরা মেনে নেব না। ' রবিবার সন্দেশখালির বৌঠাকুরানিতে যান বিজেপি বিধায়ক রেখা পাত্র। অভিযোগকারীদের দাবি, আদালতের রায়ে সেই সময় সেখানে চাষবাস করছিলেন তাঁরা। পুলিশও ছিল। অভিযোগ, আচমকা চড়াও হন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। 

অভিযোগকারী  দেবজ্য়োতি নস্কর বলেন, আমরা জমিতে গিয়েছিলাম। কোর্টের রায় অনুসারে। যখন কিছুটা রোয়ার পরে হঠাৎ রেখা পাত্র এসে আমাদেরকে মারধর করে। পুলিশ বাধা দিতে যায়। পুলিশকেও মারধর করে। ওঁর (রেখা পাত্র) যে দেহরক্ষী ছিল, ওদের সামনেই আমাদেরকে মারধর করেছে। বলেছে দেখে নেবে সবাইকে এবং মারধরও করেছে আমাদের। পৈত্রিক সম্পত্তি দখল নিতে চাইছে। ওদের ভাগটা আলাদা আছে। কিন্তু ওরা ওই আমাদের জমিতে এসেই দখল করতে চাইছে। আমরা চাইছি শুভেন্দু অধিকারীর দরবারে বিচার চাইছি। বিধায়ক অত্য়াচার করছে যেন এর ন্যায়বিচারটা হয়। উনি (রেখা পাত্র) যেন শাস্তিটা পান।' 
 
বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুকল্য়াণ বৈদ্য বলেন, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় আছে। কী নিয়ে হল সেটা জানার জন্য আমি ওঁকে (রেখা পাত্রকে) ফোন করেছিলাম। কিন্তু যে কোনও কারণে হোক যোগাযোগ করে উঠতে পারিনি।'এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় দু'পক্ষই সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে।

Advertisement

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
Advertisement

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget