এক্সপ্লোর

Pankaj Dutta: প্রয়াত পঙ্কজ দত্তকে পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান বিজেপি বিধায়কদের

Late Pankaj Dutta: পঙ্কজ দত্তর অসুস্থতার জন্য সম্প্রতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: প্রয়াত পঙ্কজ দত্তকে (Pankaj Dutta) পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান। পুলিশি হেনস্থার অভিযোগে বিজেপি বিধায়করা অবস্থানে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। ৩০ নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়েছিল। বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। 

পঙ্কজ দত্তর অসুস্থতার জন্য সম্প্রতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, মমতার সমালোচনা বার বার সরব হয়েছেন পঙ্কজ। পুলিশের গাফলতি নিয়ে সরব হয়েছেন তিনি। সেই নিয়ে লাগাতার তাঁকে হেনস্থা করা হচ্ছিল। মমতার পাশাপাশি, কলকাতা পুলিশও পঙ্কজের শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু।

 রাজ্যের বিভিন্ন ইস্যুতে কোনও গাফিলতি দেখলেই সরব হয়েছেন। এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন'-শোয়ের একের পর এক পর্বে তাঁর প্রতিবাদী কণ্ঠ রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। চাঁচাছোলা ভাষায় শাসকের ত্রুটি ধরিয়ে দিতে কখনো পিছপা হননি রাজ্য পুলিশের প্রাক্তন এই কর্তা। আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন অন্যদের ত্রুটিও। সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে।

বহু প্যানেলে পঙ্কজ দত্তের সহবক্তা তো ছিলেনই, ব্যক্তিগতভাবেও সুসম্পর্ক ছিল অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। স্বভাবতই এই খবরে শোকপ্রকাশ করে অধ্যাপক বলেছিলেন, "পঙ্কজদা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন ভাবতে পারিনি। আমার বারবার মনে হচ্ছে, মানুষটা শেষ হয়ে গেল, না আমরা শেষ করে দিলাম। আমার বারবার মনে হচ্ছে, মানুষটাকে বোধহয় আমরা শেষ করে দিলাম। এই মানুষটা আরও সৎভাবে-সাহসের সঙ্গে বলবার আরও হয়তো সময় পেতেন। কিন্তু, সেই সময়টা আমরা দিলাম না তাঁকে। আমার বারবার মনে হচ্ছে, এই মানুষটা যে সততার সঙ্গে পুলিশ অফিসার হিসাবে কাজ করেছিলেন, যে সততার সঙ্গে তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যে সততার সঙ্গে তিনি তাঁর বক্তব্য সমাজে রাখতেন, সেটা হয়তো আরও দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ ছিল। কিন্তু, আমাদের সমাজ-ব্যবস্থা তাঁকে গলা টিপে মারল বলেই আমি মনে করি। ওই রকম একটা সৎ মানুষ, আমি যখন কো-প্যানেলিস্ট হিসাবে দেখতাম, একটা মানুষের যদি কর্মজীবনে ১০০ শতাংশ সততা না থাকে, তাহলে অত সততার সঙ্গে প্যানেলে বলতে পারেন না। চাপের কাছে মাথা নত করেননি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget